রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

রাস্তায় ফেলে শিক্ষক পেটানো কোনো সভ্য রাষ্ট্রের চরিত্র নয়: হাসনাত আব্দুল্লাহ

উচ্চকন্ঠ   12-Oct-2025   72

Photo

এফএনএস: বাড়িভাড়া ভাতা বাড়ানোর দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি করা শিক্ষকদের ওপর হামলাকারীদের অনতিবিলম্বে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, রাস্তায় ফেলে শিক্ষককে মারবেন, এভাবে শিক্ষক পেটানো তো কোনো সভ্য রাষ্ট্রের চরিত্র হতে পারে না। এ কাজ কোনো সভ্য সরকারও করতে পারে না। অনতিবলম্বে এ হীন কাজের জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে। আর যাদের গ্রেফতার করেছেন, তাদেরকে সূর্য ডোবার আগে ছেড়ে দিতে হবে। গতকাল রোববার বিকেল ৫টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে একাত্মতা জানিয়ে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের দেশের শিক্ষকরা তৃতীয়-চতুর্থ শ্রেণির নাগরিকদের মতো জীবনযাপন করেন। অথচ তাদের কাছ থেকে প্রত্যাশা করি যে, তারা প্রথম শ্রেণির নাগরিক তৈরি করে রাষ্ট্রকে উপহার দেবেন। শিক্ষকরা সমাজে আদর্শ মানুষ। তাদের উদাহরণ হিসেবে দেখানো হয়। তাদের সততা নিয়ে গল্প করা হয়। অথচ মাস শেষে তাদের বেতন দেওয়া হয় ১২ থেকে ১৫ হাজার টাকা।

office@ukantho.com


Photo

মুন্সীগঞ্জে লঞ্চে দুই তরুণীকে বেল্ট দিয়ে পেটানো যুবকসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা

এফএনএস: মুন্সীগঞ্জ একটি লঞ্চে কোমরের বেল্ট দিয়ে দুই তরুণীকে প্রকাশ্যে...

Photo

ঝিনাইদহে নারী খেলোয়াড় ও সংগঠকদের সংবর্ধনা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদান রাখায়...

Photo

আসন্ন সংসদ নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ করতে কোন ছাড় দেওয়া হবে না-ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ...

Photo

মেহেরপুরে শাপলা তুলতে গিয়ে দুই বোনসহ ৪ শিশুর মৃত্যু

এফএনএস: মেহেরপুরের বারাদী ইউনিয়নের রাজনগর এলাকার মসুরিভাঙ্গা বিলে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত