শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ১৫ নেতাকর্মী বহিষ্কার

উচ্চকন্ঠ   08-Feb-2026   91

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ১৫ জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বহিষ্কৃত নেতাকর্মীরা হলেন-কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তোফাজ্জেল হোসেন তপন, যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক সাজিদুল ইসলাম, সদস্য হৃদয় ইসলাম বিদ্যুৎ, সদস্য আবু হাসান বুলেট, সদস্য সচিব আলমগীর হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম সরোয়ার, যুগ্ম আহ্বায়ক বুলবুল আহাম্মেদ, যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান লিসান, যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক শিমুল হোসেন, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম পিন্টু এবং সদস্য জয়নাল আবেদীন জয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক পর্যায়ে কোনো ধরনের যোগাযোগ না রাখার জন্য দলের সকলস্তরের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিটি স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান-এর অনুমোদনে জারি করা হয়। এতে দপ্তর সম্পাদক (যুগ্ম-সম্পাদক পদমর্যাদা) কাজী আকরাম-উল-আজম স্বাক্ষর করেন। সংগঠনের শৃঙ্খলা, আদর্শ ও ঐক্য অক্ষুন্ন রাখতে ভবিষ্যতেও এ ধরনের সাংগঠনিক ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা

office@ukantho.com


Photo

দেশ সংস্কারের আগে উপদেষ্টা পরিষদের সংস্কার করতে হবে-রাশেদ খাঁন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ:গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক...

Photo

কর্মীদের ফেলে রাখা ময়লা পরিষ্কার করলেন বিএনপি নেতা হামিদ

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ, ঝিনাইদহ: হলুদ রঙের পাঞ্জাবি...

Photo

মব বিপজ্জনক, বিবৃতিতে দায় সারবে না: জোনায়েদ সাকি

এফএনএস: গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, অভ্যুত্থান...

Photo

নিজের কবর খুঁড়ে মৃত্যুর অপেক্ষায় আব্দুর রহিম স্ত্রীকে পাশে দাফনের জন্য পাশাপাশি দুই কবর, প্রতিদিন দেখতে আসছেন মানুষ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: চারপাশে ইট-পাথরের গাঁথুনি। ওপরের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত