সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কর্মীদের ফেলে রাখা ময়লা পরিষ্কার করলেন বিএনপি নেতা হামিদ

উচ্চকন্ঠ   21-Mar-2025   30

Photo

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ, ঝিনাইদহ: হলুদ রঙের পাঞ্জাবি পরিহিত সুঠাম দেহের অধিকারী এক ব্যক্তিকে সন্ধ্যারাতে সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট হাই স্কুল মাঠে খাবারের ব্যবহৃত বাক্স কুড়াতে দেখা যায়। মাঠে পড়ে থাকা এসব ময়লা তিনি কুড়িয়ে নির্দিষ্ট স্থানে ফেলার জন্য একটি জায়গায় জড়ো করছেন। তার দেখাদেখি আরো কিছু লোকও একই কাজ করছেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ব্যক্তিটি হলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শাখার জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ। উপজেলা বিএনপির আয়োজনে এ মাঠটিতে ২০ মার্চ হাজার হাজার নেতাকর্মী নিয়ে বিশাল এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিলে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা ইফতার শেষে নিজ নিজ গন্তব্যে ফিরে যান।এ সময় কর্মীদের ফেলে যাওয়া খাবারের ব্যবহৃত প্যাকেটে মাঠটি নোংরা হয়ে যায়। ইফতার পরবর্তী মাগরিবের নামাজ আদায় শেষে নোংরা মাঠের চিত্র বিএনপি নেতা হামিদের দৃষ্টি এড়ায়নি। যে কারণে তিনি নিজেই কর্মীদের ফেলে যাওয়া খাবারের প্যাকেট কুড়াতে শুরু করেন। এ সময় তার সাথে থাকা বেশ কিছু নেতা কর্মীও তার দেখাদেখি মাঠ পরিষ্কার শুরু করেন। উপজেলা পর্যায়ের কর্মীবান্ধব এই নেতার এমন কর্মকাণ্ড প্রশংসা ছড়াচ্ছে সর্ব মহলে। মাঠের ময়লা পরিষ্কারের সময় উপস্থিত থাকা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আবু তাহের হিরু জানান,আমরা মাগরিবের নামাজ শেষে বের হয়ে যাচ্ছিলাম।হঠাৎ দেখি আমাদের নেতা হামিদুল ইসলাম হামিদ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীদের ফেলে রাখা খাবারের প্যাকেট কুড়াতে শুরু করেছেন। তার দেখাদেখি আমরাও একই কাজ শুরু করি। এভাবে ইফতার মাহফিলের যে সমস্ত ময়লা আবর্জনা মাঠে ছিল হামিদুল ইসলাম হামিদের নেতৃত্বে তা আমরা পরিস্কার করে ফেলি তখনই। আসলে নেতা তো এমনই হওয়া উচিত। কর্মীদের ময়লা পরিষ্কার করতে ওনার কোন দ্বিধা কাজ করেনি। আমরা গর্বিত কর্মীবান্ধব এমন একজন নেতা পেয়ে।এ ব্যাপারে কথা বলতে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদের মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি এই প্রতিবেদককে জানান,ঐতিহ্যবাহী ভূষণ হাই স্কুল মাঠটি আমরা ইফতার ও দোয়া মাহফিলের জন্য ব্যবহার করেছি। ব্যবহার শেষে মাঠটি অবশ্যই পরিষ্কার করে রাখা উচিত বলে আমি মনে করি।তাই নিজ দায়িত্ববোধ থেকেই আমার দলের ত্যাগী নেতাকর্মীদের ফেলে রাখা ময়লা পরিষ্কার করেছি। কর্মীরাই দলের প্রাণ। তাদের খেদমত এবং দেশের জন্য কিছু করার লক্ষ্যেই আমার রাজনীতিতে আসা। নেতাকর্মীদের সাথে পাশে থেকে তাদের ভালোবাসা নিয়ে সামনের দিনে কাজ করে যেতে চাই।

office@ukantho.com


Photo

মহেশপুরে ৫৮ বিজিবির বড় অভিযান বিপুল পরিমাণ মাদকসহ ১১ জন আটক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক তিনটি...

Photo

কোটচাঁদপুর থেকে চুরি হওয়া মোটরসাইকেল কালিগঞ্জ থেকে উদ্ধার, চোর আটক

মামুন হোসেন, কোটচাঁদপুর প্রতিবেদক: কোটচাঁদপুরের ভুসিমাল ব্যাবসায়ী...

Photo

গুমের শিকার বাবার সন্তানের কান্না দেখে কাঁদলেন তারেক রহমান

এফএনএস: ‘আমি আর আমার ভাই -বাবাকে কি কোনোদিন জড়িয়ে ধরতে পারবো না’?-...

Photo

চট্টগ্রামে ফ্ল্যাট থেকে নারীর ১১ টুকরো লাশ উদ্ধার

এফএনএস: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ এলাকায় এক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত