বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

একটি পরিবার মানুষকে গোলাম করে রাখতে চায়: এমএ মজিদ

উচ্চকন্ঠ   06-Apr-2026   76

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে একটি পরিবার মানুষকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায় এবং সাধারণ মানুষকে তাদের অধীনে রাখতে চায়— এমন অভিযোগ করেছেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ।
তিনি বলেন, ওই পরিবার বিদেশ থেকে কোটি কোটি টাকা সহায়তা এনে আত্মসাৎ করে এবং পরে সাধারণ মানুষের মাঝে সামান্য পরিমাণ চাল ও মাংস বিতরণ করে। তারা চায় না বিএনপি শক্তিশালী হয়ে উঠুক। গত সংসদ নির্বাচনে তারা গোপনে কোটি কোটি টাকা ব্যয় করে তিনটি আসনে বিএনপি প্রার্থীদের পরাজিত করেছে। তারা বেইমান ও দুষমন। এদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।
সোমবার বিকেল ৩টার দিকে ঝিনাইদহ শহরের জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্টে উত্তর নারায়ণপুর চাউলকল মালিক সমিতির উদ্যোগে আয়োজিত এক পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাহিদুজ্জামান (মনা), জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, বাস-মিনিবাস সমিতির সভাপতি রোকুজ্জামান রানু, থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু এবং জেলা বিএনপির সহ-সভাপতি ও সাগান্না ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আল মামুন।
সভায় সভাপতিত্ব করেন উত্তর নারায়ণপুর চাউলকল মালিক সমিতির সভাপতি মোঃ আক্তার হোসেন ভান্ডারী এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আরশাদ আলী।
সভা শেষে উত্তর নারায়ণপুর চাউলকল মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আমন্ত্রিত অতিথিরা ক্রেস্ট দিয়ে বরণ করে নেন প্রধান অতিথি অ্যাডভোকেট এমএ মজিদকে।

office@ukantho.com


Photo

শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

এফএনএস: মানিকগঞ্জ সদর উপজেলায় কাজের অজুহাতে বাড়িতে ডেকে নিয়ে এক শিশুকে...

Photo

১০ হাজার টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত

এফএনএস: ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে বিক্রির জন্য...

Photo

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে খুন করেন হোটেলকর্মী

এফএনএস: রাজধানীর দক্ষিণ বনশ্রীতে ফাতেমা আক্তার নিলি নামের দশম শ্রেণির...

Photo

গাজীপুরে চলন্ত ট্রেনে আগুন

এফএনএস: গাজীপুরের শ্রীপুরের সাতখামাইর রেল স্টেশনের কাছে মোহনগঞ্জগামী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত