রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে পাকা রাস্তা ভেঙ্গে চলাচলের জনদুর্ভোগ

উচ্চকন্ঠ   14-May-2026   72

Photo

টিপু সুলতান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জ কোলাবাজার সড়কের ফয়লা মিশনের সন্নিকটে পাকা রাস্তাটি ভেঙ্গে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।এই রাস্থাটি অত্র অঞ্চলের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে এ সড়ক দিয়ে কোলাবাজার,গাজির বাজার, কালার বাজার, মালিয়াট, জামাল ইউনিয়ন, নিয়ামতপুর ইউনিয়নসহ বিভিন্ন গ্রামের মানুষের চলাচলের একমাত্র ভরসা। এছাড়া মানুষের কৃষিজাত পণ্য বাজারজাত করণ সহ রোগী নিয়ে যাতায়াত করার জন্য এই একটি মাত্র রাস্তা। রাস্তাটির পাশে একটি বড় গাছ ভেঙ্গে পড়ার কারনে সড়ক ও ভাংতে শুরু করেছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন মেরামত করায় রাস্তার বড় ধরনের গর্তের সৃষ্টি হচ্ছে।বিগত কয়েকদিন অতিবৃষ্টির কারণে সড়কের পাশের গাছ ভেঙ্গে পড়ায় পাকা রাস্তা ভাংতে শুরু করেছে।যে কারনে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে।
এ সড়কটি নির্মাণ ও সংস্কার কাজে ব্যয় হয়েছে ৯কোটি ১২ লাখ ১৯৭৯২ টাকা। সংস্কারের এক বছরেই ভেঙে গেছে। স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের(এলজিইডি)পাকা করে। সড়কটি নির্মাণের ফলে গ্রামীন অর্থনীতি চাঙ্গা হয়ে ওঠে। এ সড়ক দিয়ে সব ধরনের যানবাহন সর্বসময় চলাচল করে।জামাল,কোলা, নিয়ামতপুরসহ বিভিন্ন ইউনিয়নের শিক্ষার্থী ও সাধারন মানুষের চলাচলের প্রধান সড়ক। কিন্তু কর্তৃপক্ষ বিষয়টি আমলে না নেওয়ার কারনে এলাকার কৃষকরা ও তাদের ক্ষেতের ধান তুলতে ও যানবাহন চলাচল করতে ভয় পাচ্ছে। ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা।কৃষক নজরুল ইসলাম ও রবিউল ইসলাম বলেন, কয়েকদিন হয়েগেল কিন্তু এ স্থানটি ঠিক করে দিচ্ছে না।
এ ব্যাপার কালীগঞ্জ উপজেলা এলজিইডি প্রকৌশলী সৈয়দ শাহরিয়ার আকাশ বলেন, বিষয়টি সরেজমিনে দেখে এসেছি উপরি মহলে কথা বলে দ্রুত মেরামত করা হবে।

office@ukantho.com


Photo

রেহানা, পুতুল, জয় ও ববির বাড়ি-সম্পদ জব্দের আদেশ

এফএনএস: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহেনা, তার মেয়ে সায়মা...

Photo

বগুড়ায় নাহিদকে পেয়ে কাঁদলেন শহীদ পরিবারের সদস্যরা

এফএনএস: জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে সাক্ষাৎ...

Photo

পাবনা বিঞ্জান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঝিনাইদহের সুকান্ত কুমারের পিএইসডি কনভার্সন প্রোগাম

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কৃর্তি সন্তান...

Photo

মান্দায় দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১

এস এম মিলন, রাজশাহী প্রতিনিধি: নওগাঁর মান্দায় চলন্ত একটি পাথরবোঝাই...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত