বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে দীর্ঘদিন ধরে অকেজো পৌরসভার ড্রেন, সামান্য বৃষ্টিতেই পানি জমে ভোগান্তিতে শতাধিক পরিবার

উচ্চকন্ঠ   30-Apr-2026   34

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: সামান্য বৃষ্টিতেই সড়কে ও বাড়ির সামনে জমেছে হাঁটু পানি। এলাকাবাসী ও পথচারীদের পানি মাড়িয়ে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এটি ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড কলেজ পাড়ার একাংশ। যেখানে আটকে পড়া পানিতে প্রায় শতাধিক পরিবার জিম্মি হয়ে পড়েছে।
ওই এলাকার স্থানীয় বাসিন্দা ইকবাল হোসেন রাজু জানায়, সামান্য বৃষ্টি হলেই তাদের চলাচলের একমাত্র সড়কটি ডুবে যায়। এখন তার বাড়ির সামনেও হাঁটু পানি। গত বুধবারের সামান্য বৃষ্টিতে পানি জমে এমন বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে। তিনি জানান, পৌরসভার পানি নিষ্কাশনের ড্রেনটি অকেজো হয়ে পড়ে আছে। বৃষ্টির পানি বের হতে না পারাতে এমন অবস্থায় সৃষ্টি হয়েছে। এতে বৃষ্টির পানির সাথে ড্রেনের ময়লা আবর্জনা ভেসে এলাকা সয়লাব হয়েছে।
একই সমস্যায় ভুক্তভোগী উত্তম সাহা, নৃত্য দাস ও খোকন মোল্লা জানায়, মহল্লাতে প্রায় শতাধিক পরিবারের বসবাস। প্রতিবছর বৃষ্টির সময়ে এলাকাবাসীকে এমন ভোগান্তি পোড়াতে হয়। তারা এ সমস্যাটি নিরাসনে একাধিকবার পৌরসভাতে অভিযোগ জানিয়েছেন। কিন্তু অদ্যবাধি সমাধান হয়নি।
এ বিষয়ে কালীগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ বলেন, ড্রেন অকেজো থাকার কথা নয়। তারপরও অফিস স্টাফ পাঠিয়ে খবর নিয়ে দ্রুতই সমাধান করা হবে বলে যোগ করেন তিনি।

office@ukantho.com


Photo

ট্রাফিক পুলিশের নাকে ঘুষি মেরে গ্রেফতার ছাত্রদল নেতা

এফএনএস: সড়কে মোটরসাইকেল রাখার কারণে যানজটের সৃষ্টি হওয়ায় সেটা সরাতে...

Photo

নির্বাচিত হলে ঝিনাইদহ-৪ মডেল আসনে রুপান্তরিত হবে: রাশেদ খাঁন

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: নির্বাচিত হলে কালীগঞ্জকে মডেল উপজেলা...

Photo

কুয়েট ঘিরে আবার উত্তেজনা, পুলিশ মোতায়েন

এফএনএস: কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বন্ধ ক্যাম্পাসে প্রবেশের...

Photo

কোটচাঁদপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ ও শাড়ি বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝিনাইদহের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত