মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে গাঁজা সেবনের ভিডিও ধারণ করায় যুবককে কুপিয়ে জখম

উচ্চকন্ঠ   18-Apr-2025   39

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জে গাজা সেবনের ভিডিও ধারণ করাই ইহসানুল হক হোসাইন (২১) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে মাদক সেবীরা। আহত ইহসানুল হক হোসাইন উপজেলার বাকুলিয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে। এই ঘটনায় ৫ জনের উল্লেখ সহ অজ্ঞাত আরো ৩/৪ জনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী ওই যুবক।
অভিযুক্তরা হলো-উপজেলার শ্রীরামপুর গ্রামের সাইদুল মন্ডলের ছেলে মুন্না, একই গ্রামের মালেকা বেগমের ছেলে রিয়াজ, ইসমাইল হোসেনের ছেলে শাকিল হোসেন, রানা এবং বাকুলিয়া গ্রামের জাহাঙ্গীরের ছেলে সাব্বির হোসেন। অজ্ঞাত আরো ৩/৪ জন। তাদের সবারই মাদকের সাথে সংশ্লিষ্টতা রয়েছে বলে জানান ভুক্তভোগী ওই যুবক।
তিনি লিখিত অভিযোগে উল্লেখ করেন যে, গত ৮ এপ্রিল বিকাল সাড়ে ৫ টার সময় উপজেলার বাকুলিয়া বেজপাড়ার মাঠের মধ্যে ৭/৮ জন মাদক সেবী গাঁজা সেবন করছে। এ সময় ইহসানুল হক হোসাইন তাদের গাজা সেবনের দৃশ্য মোবাইলে ধারণ করে। ভিডিও ধারণ করার দৃশ্য মাদক সেবীরা দেখে তাকে অকথ্য ভাষায় গালি-গালাজ করে এবং ভবিষ্যতে খুন জখম সহ যেকোন প্রকার ক্ষয়ক্ষতি করবে হুমকি ও ভয়ভীতি দেখায়।
এরই ধারাবাহিকতায় (১৭ এপ্রিল) বৃহস্পতিবার সকাল ১১টার সময় উপজেলার শ্রীরামপুর প্রাইমারী স্কুলের পিছনে রাস্তার উপর অভিযুক্ত আসামীরা ধারালো দা, লোহার রড, হাতুড়ি, বাঁশের লাঠি দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে তার পথরোধ করে অকথ্য ভাষায় গালি-গালাজ করে। এ সময় তাদের হাতে থাকা ধারালো দা দিয়ে তার মাথায় কোপ মেরে গুরুত্বর রক্তাক্ত জখম করে। এবং আসামীদের হাতে থাকা লোহার রড, হাতুড় ও বাঁশের লাঠি দিয়ে বেধরক মারধর করিয়া শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম হাওলাদার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

office@ukantho.com


Photo

তরুণদের জন্য নিরাপদ বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখছেন তারেক রহমান: অধ্যাপক নার্গিস বেগম

এফএনএস: বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, বিএনপি...

Photo

সমালোচনার জবাব দিলেন আসিফ নজরুল

এফএনএস: আওয়ামী লীগ আমলের দুইবারের রাষ্ট্রপতি ও জুলাই হত্যা মামলার...

Photo

ঝিনাইদহে মাসব্যাপী অ্যাথলেটিকস প্রশিক্ষণের সমাপনী, সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে...

Photo

শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় কৃষক নিহত, আটক ২

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেনী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত