বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

স্ত্রীকে হত্যার পর লাশ কলাবাগানে ফেলে পালানো স্বামী গ্রেপ্তার

উচ্চকন্ঠ   21-Sep-2025   80

Photo

এফএনএস: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় স্ত্রী শিউলী বেগমকে (৩৫) গলা কেটে হত্যার পর লাশ কলাবাগানে ফেলে পালানো স্বামী ফরিদ উদ্দীনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম। ফরিদ উদ্দীন উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বাজারের কাটাবাড়ী গ্রামের বাগদা বাজার এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। ওসি বুলবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার নাসিরাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নিহতের ভাই সোহেল রানা বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে গত শনিবার রাত ৮টার দিকে কাটাবাড়ী ইউনিয়নের বাগদা বাজার এলাকায় নৃশংস এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই পুলিশ শিউলীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত শিউলী বোগদহ সদর কলোনি এলাকার শরীফ মিয়া ড্রাইভারের মেয়ে। তিনি ফরিদের দ্বিতীয় স্ত্রী। দাম্পত্য জীবনে তাদের একমাত্র ছেলে সন্তানের বয়স ৮ বছর। এ ছাড়া ফরিদের প্রথম স্ত্রী ও তার দুটি সন্তান রয়েছে।

office@ukantho.com


Photo

হারাম টাকা দিয়ে ইবাদত হয় না: ধর্ম উপদেষ্টা

এফএনএস: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হাসান বলেছেন, হালাল টাকা খরচ করে...

Photo

নিখোঁজের চারদিন পর নদী থেকে ট্রাক হেলপারের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে নিখোঁজের চারদিন পর বেগবতী...

Photo

চট্টগ্রামে বৃদ্ধের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

এফএনএস: চট্টগ্রামের মীরসরাইয়ে বসতঘর থেকে এক বৃদ্ধের হাত-পা বাঁধা লাশ...

Photo

মিছিল প্রস্তুতিকালে ছাত্রলীগের ১০ নেতাকর্মী আটক

উচ্চকন্ঠ ডেস্ক: চট্টগ্রামে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত সংগঠন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত