অপরাধ
মিছিল প্রস্তুতিকালে ছাত্রলীগের ১০ নেতাকর্মী আটক
উচ্চকন্ঠ 02-Feb-2025 46
উচ্চকন্ঠ ডেস্ক: চট্টগ্রামে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে আটক করে পুলিশ। গত শনিবার দিবাগত রাতে নগরীর সদরঘাট থানাধীন নেভাল-২ এলাকা থেকে তাদের আটক করে সদরঘাট থানা পুলিশ। আটককৃতরা হলেন, সাব্বির হোসেন (২৩), মোহাম্মদ সাজিদ ইরফান (২০), কামরুল ইসলাম ওয়াসিম (১৯), সাজ্জাদ হোসেন মারুফ (২০), আবু বক্কর সিদ্দিক (২৩), মোহাম্মদ শাহিদ সাব্বির (২২), তন্ময় দাশ (২৩), নিলয় শীল (২৩), কৌশিক ধর (২২) ও সোলেমান আহমেদ (২৫)। সদরঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিব সাত্তি বলেন, আটককৃতরা নিষিদ্ধ সংগঠন ছাত্রকীগের নেতাকর্মী। তারা মিছিলসহ নাশকতামূলক কার্যক্রম করার প্রস্তুতি নিচ্ছিলেন। সংবাদ পেয়ে দ্রæত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
office@ukantho.com