মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

লঞ্চের কেবিনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

উচ্চকন্ঠ   10-Mar-2026   63

Photo

এফএনএস: রাজধানীর এক কলেজছাত্রীকে লঞ্চের কেবিনে ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে মামলা হওয়ার পর তাদের গ্রেপ্তার করার কথা জানিয়েছেন ডিএমপির কোতোয়ালি থানার ওসি শাহ্ মো. ফয়সাল আহমেদ। তিনি বলেন, ভুক্তভোগী শিক্ষার্থী গত রোববার হাতিয়ার তমরদ্দি লঞ্চঘাট থেকে ঢাকাগামী ফারহান-৪ লঞ্চে আসার পথে নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করেন। এ অভিযোগে মোহাম্মদ সাকিব উদ্দিন (২৬) ও মোহাম্মদ নুরুজ্জামান মিঠু (৩২) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। ওসি ফয়সাল আহমেদ বলেন, আমরা অভিযোগ পাওয়ার পর ভুক্তভোগীকে নিয়ে হাসপাতালে ভর্তি করাই এবং বিস্তারিত শুনে আসামিদের গ্রেপ্তারে মাঠে নামি। পরে টানা অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে গত সোমবার রাতে মামলা করেন। এই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। মামলার এজাহারের বরাতে তিনি বলেন, মেয়েকে একটি কেবিনে উঠিয়ে দিয়ে চলে যান তার বাবা। ওই লঞ্চে সাকিব ও নুরুজ্জামান নামে দুজন উঠে রাতে ওই ছাত্রীর কেবিনে যায় এবং নির্যাতন চালায়।

office@ukantho.com


Photo

ধর্ষণের অভিযোগে কালীগঞ্জে যুবক গ্রেপ্তার

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ১৪ বছরের এক কিশোরীকে...

Photo

নির্বাচনের জন্য মানসিক প্রস্তুতি নিতে বললেন তারেক রহমান

এফএনএস: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশে...

Photo

কালীগঞ্জের পূর্বাঞ্চলের ত্রাস ঘ্যানা বাহিনীর সদস্য মাহাবুব গ্রেফতার, অস্ত্র উদ্ধারের দাবী

নিজস্ব প্রতিবেদক: কালীগঞ্জের পূর্বাঞ্চলের ত্রাস ভয়ংকর সন্ত্রাসী...

Photo

মুন্সীগঞ্জে দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রী নিহতের পর বাসে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা

এফএনএস: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে বাসচাপায় মাদ্রাসাছাত্রী এক শিশু...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত