বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

ভ্যানের ধাক্কায় মায়ের কোল থেকে পড়ে গাড়িচাপায় শিশু নিহত

উচ্চকন্ঠ   21-Apr-2025   53

Photo

এফএনএস: ভ্যানের ধাক্কায় মায়ের কোল থেকে রাস্তায় ছিটকে পড়ার পর কাভার্ডভ্যানের চাপায় আলেয়া (৩) নামে একটি শিশু নিহত হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে গাইবান্ধা- পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিশু আলেয়া উপজেলার পবনাপুর ইউনিয়নের পূর্বগোপিনাথপুর গ্রামের মাহামুদ মিয়ার মেয়ে। মাহমুদ সেনাবাহিনীতে চাকরি করেন। শিশুটির দাদা শাহজাহান মিয়া বলেন, দুপুরে স্বামী মাহামুদ মিয়ার কর্মস্থল সিরাজগঞ্জে যাওয়ার জন্য আলেয়াকে নিয়ে ব্যাটারি চালিত ভ্যানে করে পলাশবাড়ী আলহামরা বাস কাউন্টারে যাচ্ছিলেন তার মা। পথে ঢোলভাঙ্গা বাজারের কাছে বেপরোয়া গতির আরেকটি ভ্যানের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে রাস্তায় পড়ে যায় আলেয়া। এসময় গাইবান্ধাগামী একটি কাভার্ডভ্যান শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার এসআই মাহফুজ জানান, ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।

office@ukantho.com


Photo

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীরা জাতির গর্ব: সেনাপ্রধান

এফএনএস: সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জুলাই গণঅভ্যুত্থানকে...

Photo

আদালত থেকে পালালো হত্যা মামলার আসামি

এফএনএস: ঢাকার ৩য় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের এজলাস থেকে হাজতখানায়...

Photo

ঝিনাইদহে চারটি আসনে দুই প্রার্থীর আয় অর্ধকোটির বেশি, অন্যদের ৪ থেকে ১৩ লাখ, মোট প্রার্থী ২৩জন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহ।...

Photo

কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবনির্বাচিত এমপি আবু তালিবের মতবিনিময়

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত