রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

চুয়াডাঙ্গায় ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

উচ্চকন্ঠ   27-Aug-2025   63

Photo

এফএনএস: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাকচাপায় আব্দুর রাজ্জাক (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার দুপুর ১টার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার পশুহাট টাইগার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজ্জাক আলমডাঙ্গা উপজেলার হাউসপুর গ্রামের রহমান আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আলমডাঙ্গা বাজারে বাইসাইকেলের ব্যবসা করছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে পশুহাট থেকে টাইগার মোড়ের দিকে একটি ট্রাক যাচ্ছিল। এ সময় ট্রাকটি ব্রেক ফেল করলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা রাজ্জাককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান জানান, ঘটনার পর ট্রাকচালক ও তার সহযোগী (হেলপার) পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

office@ukantho.com


Photo

মহেশপুর পৌরসভায় মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শকরণ সভা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহর মহেশপুর পৌরসভায় নগর পরিচালন...

Photo

কারখানায় নারী পোশাকশ্রমিকের মৃত্যু নিয়ে রহস্য, মহাসড়ক অবরোধ

এফএনএস: গাজীপুরে গার্মেন্টে এক নারী শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র...

Photo

ঝিনাইদহে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সারাদেশে টিকাদান কর্মসূচির অংশ হিসেবে...

Photo

বারোবাজার বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

শাহিনুর রহমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত