সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

বিএনপি নেতা হামিদুল ইসলাম হামিদের নির্দেশনায় রায়গ্রাম ইউনিয়নব্যাপী ধানের শীষের পক্ষে গণসংযোগ

উচ্চকন্ঠ   28-Nov-2025   73

Photo

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঝিনাইদহ ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী জননেতা হামিদুল ইসলাম হামিদের নির্দেশনায় উপজেলার রায়গ্রাম ইউনিয়নের দুলাল মুন্দিয়া বাজার ও সিংগী বাজারসহ আশপাশের বিভিন্ন গ্রামে দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচী বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। গণসংযোগকালে নেতৃবৃন্দ বাজার ও গ্রামবাসীর কাছে তারেক রহমানের সালাম পৌছে দেন এবং তার ডাকে সাড়া দিয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করেন। গণসংযোগে অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য ও সাবেক ইউপি মেম্বার গোলাম রব্বানী, বিএনপি নেতা আবদার হোসেন, বিশারত আলী মেম্বার, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আনসার আলী বিশ্বাস, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবার রহমান মিলন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহিন লস্কার, পৌর যুবদলের আহ্বায়ক শাহাজাহান আলী খোকন, যুবনেতা হাসানুর রশিদ মন্নু, কৃষক নেতা আমিন মোল্যা, পৌর কৃষকদলের সদস্য সচিব ইয়ানুর রহমান, স্বেচ্ছাসেবকদলের পৌর আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, জাসাস নেতা সাগর বাবু প্রমুখ। গণসংযোগকালে নেতৃবৃন্দ জননেতা হামিদুল ইসলাম হামিদের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে ধানের শীষে ভোট দানের জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান।

office@ukantho.com


Photo

ভোলায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

এফএনএস: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় রান্নাঘর থেকে সাথী বেগম (২৩) নামে...

Photo

মাগুরায় ব্যবসায়ীকে হত্যার ঘটনায় যুবক আটক

এফএনএস: মাগুরায় ভোজন গুহ (৫২) নামে এক কলা ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে...

Photo

বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত

এফএনএস: অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের চলমান জুনিয়র বৃত্তির বুধবারের...

Photo

জুলাই আন্দোলনে শহীদরাও মুক্তিযোদ্ধা: রিজভী

এফএনএস: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন,...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত