রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কোটচাঁদপুরে স্বর্ণ ও মোবাইল চুরির মামলায় চারজন গ্রেপ্তার, উদ্ধার দুই মোবাইল

উচ্চকন্ঠ   04-Aug-2026   25

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় স্বর্ণালংকার ও মোবাইল ফোন চুরির মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে চুরি হওয়া দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোররাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কোটচাঁদপুর মডেল থানার এসআই মাসুম বেল্লা, পিএসআই বিল্লাল হোসাইন, এএসআই মফিজুর রহমানসহ সঙ্গীয় ফোর্স উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গিয়ারপুতা এলাকায় শান্তি নামের এক ব্যক্তির বাড়িতে সংঘটিত স্বর্ণ ও মোবাইল চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্তের অংশ হিসেবে অভিযান পরিচালনা করেন। এ সময় মামলার চার আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— যশোর জেলার শার্শা উপজেলার গোড়পাড়া এলাকার ফারুক হোসেনের ছেলে শিমুল (২২), ইয়ানুরের ছেলে ইমন (১৯), রশিদুলের ছেলে নয়ন (২০) এবং কোটচাঁদপুর উপজেলার রাঙ্গিয়ারপোতা এলাকার লিয়ামিন ওরফে সুরুজ (২৬)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চুরি হওয়া দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এছাড়া চুরি হওয়া স্বর্ণালংকারসহ অন্যান্য আলামত উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
কোটচাঁদপুর মডেল থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আনছারউল্লা হক বলেন, চুরির ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে দুটি চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। বাকি মালামাল উদ্ধারে অভিযান চলছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে কৃষি অফিসের উদ্যোগে পার্টনার কংগ্রেস অনুষ্টিত

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ২০২৪-২৫ অর্থ বছরে...

Photo

ঝিনাইদহে আল ইমরানের পক্ষে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ১৫ আগস্ট উপলক্ষে ঝিনাইদহ শহরের বিভিন্ন...

Photo

নির্বাচনকে বাধাগ্রস্ত করতে হাদির ওপর হামলা: বিএনপি

এফএনএস: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী...

Photo

কালীগঞ্জে সাবেক সেনা সদস্যকে কুপিয়ে জখম

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত