শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহের শৈলকুপায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

উচ্চকন্ঠ   25-May-2025   52

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ:
ঝিনাইদহের শৈলকুপায় এক পোল্টি ব্যবসায়ীর বাড়িতে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।
শনিবার গভীর রাতে শৈলকুপা উপজেলার মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী রিপন হোসেন জানান, রাত ২ টার দিকে বাড়ির পেছনের দরজা ভেঙ্গে একদল ডাকাত ঘরের মধ্যে প্রবেশ করে। পরে পরিবারের সবাইকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে থাকা ব্যবসায়ের নগদ ১১ লাখ টাকা ও ১৫ ভরি স্বর্ণের গহনা লুট করে নিয়ে যায়।

office@ukantho.com