বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঘাস পোড়া ছিটিয়ে ধান ক্ষেত নষ্ট: থানায় অভিযোগ

উচ্চকন্ঠ   27-Aug-2026   32

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে শত্রুতাবশত ঘাস পোড়া ছিটিয়ে এক কৃষকের ২০ শতক জমির ধান ক্ষেত নষ্টের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ্য কৃষক রনিক ইসলাম বাদী হয়ে ২ জনের নামে কালীগঞ্জ থানাতে একটি অভিযোগ দিয়েছেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, উপজেলার মথনপুর গ্রামের মাঠে কৃষক রনিক ইসলামের ২০ শতক জমিতে ধানের আবাদ আছে। গত মঙ্গলবার তার ক্ষেতে গিয়ে দেখেন ধান শুকিয়ে মরে যাচ্ছে। তিনি জানতে পারেন আগেরদিন সোমবার দুপুর ১২টার দিকে একই গ্রামের শুশান্ত ঘোষ ও মোল্ল্যাডাঙ্গা গ্রামের সুলতান আহম্মেদ তার ক্ষেতে ঘাসপোড়া ঔষধ ছিটিয়েছে। এতে তার চলতি মৌসুমের ক্ষেতের ধান নষ্ট হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে।
কৃষক রনিক ইসলাম আরো জানায়, এ বিষয়টি নিয়ে তার বাবা নায়ের আলী অভিযুক্তদের জিজ্ঞাসা করতে গেলে তার সঙ্গে কথা কাটাকাটি হয়। অভিযুক্তরা বাবাকে গালিগালাজসহ বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করারও হুমকি দেন। ক্ষতিগ্রস্থ্য কৃষক রনিক জানায়, ঘটনার সময়ে রাব্বি হোসেন (২০) ও জীবন (২৮) নামে স্থানীয় দুই ব্যক্তি উপস্থিত ছিলেন। অভিযুক্তরা পূর্বশত্রুতার জেরেই তার ক্ষেত নষ্ট করেছে। বিষয়টি স্থানীয় ভাবে সমাধান না হওয়ায় তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন ।
অভিযোগের বিষয়ে নিতাই ঘোষের ছেলে সুশান্ত ঘোষ বলেন, গভীর নলকুপের লাইন ম্যান ড্রেন পরিস্কারে ঘাস পোড়া ঔষধ ছিটানোর সময়ে বাতাসে উড়ে পাশের ধানের জমিতে পড়লে কিছু ধানের ক্ষতি হয়েছে। তিনি এটা ইচ্ছেকৃত ভাবে করেননি। অপরজন সুলতান আহম্মেদ শিলু জানান, এটা আমরা ইচ্ছে করে করিনি। অসাবধানতা বাতাসে ঘাসপোড়া উড়ে এমনটি হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, কৃষকের ধান নষ্টের একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।

office@ukantho.com


Photo

টাকার বিনিময়ে ছেলেকে হত্যার অনুমতি দেন মা

এফএনএস: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে টাকার বিনিময়ে...

Photo

ঝিনাইদহে বিদ্যালয়ে দীর্ঘদিন অনুপস্থিত নৈশ্য প্রহরি, নির্বিকার কর্তৃপক্ষ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার ৫৬ নং বাকড়ি সরকারি...

Photo

মা ও শিশু কল্যাণ কেন্দ্রে প্রসূতি সেবা পেয়ে খুশি ঝিনাইদহের গর্ভবতী নারীরা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ:ঈদের দিন দুপুর সাড়ে ১২টা।...

Photo

কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির যৌথ কর্মীসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ২ মার্চ সোমবার সকাল ১১ টায় কালীগঞ্জ হাসপাতাল সড়কস্থ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত