প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির যৌথ কর্মীসভা অনুষ্ঠিত
উচ্চকন্ঠ 02-Mar-2026 135
নিজস্ব প্রতিবেদক: ২ মার্চ সোমবার সকাল ১১ টায় কালীগঞ্জ হাসপাতাল সড়কস্থ বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির নির্বাচন পরবর্তী এক যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জননেতা হামিদুল ইসলাম হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ যৌথ কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী জননেতা রাশেদ খাঁন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও ইসরাইল হোসেন। উপজেলা বিএন পির সাবেক সদস্য ও উচ্চকন্ঠ নিউজের প্রধান সম্পাদক আনোয়ারুল ইসলাম রবি, প্রভাষক আব্দুল মজিদ শেখ, গোলাম রব্বানী, আবু জাফর প্রমুখ। সভায় আগামী ২০ রমজান রোজ মঙ্গলবার স্থানীয় মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
office@ukantho.com