সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

উচ্চকন্ঠ   29-Nov-2025   128

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় উপজেলার তত্বিপুর বাজারে মালিয়াট ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই আয়োজন করা হয়।
মাহফিল শুরুর আগে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা হামিদুল ইসলাম হামিদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য আনোয়ারুল ইসলাম রবি, উপজেলা বিএনপির সাবেক সদস্য ও সহকারী অধ্যাপক আব্দুল মজিদ, কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান আলী খোকনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভায় প্রধান অতিথির আবেগঘন বক্তব্যে হামিদুল ইসলাম হামিদ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধুই একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের একটি উজ্জ্বল প্রতীক। আপোসহীনতার পথে থেকে তিনি দেশের মানুষের অধিকারের জন্য আজীবন সংগ্রাম করেছেন। নিষ্ঠা, সততা ও দেশপ্রেম তার রাজনৈতিক জীবনের ভিত্তি। অসুস্থতা ও দুর্যোগের সময়েও দেশের মানুষকে তিনি কখনো ভুলে যাননি। জনগণের ভালোবাসা এবং বিশ্বাসই ছিল তার অবলম্বন। আজ আমরা তার শারীরিক অবস্থার কথা ভেবে খুব কষ্টে আছি, কিন্তু আল্লাহর রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও দেশের মানুষের মাঝে ফিরে আসবেন বলে আমরা সেই আশাই করি।
তিনি আরও বলেন, খালেদা জিয়া বারবার প্রমাণ করেছেন দেশ ও মানুষের স্বার্থে যে কোনো ত্যাগ তিনি স্বেচ্ছায় স্বীকার করতে প্রস্তুত। তিনি এ জাতির মায়ের মতো স্নেহশীল, নেতা হিসেবে দৃঢ়, আবার একজন মানুষের মতো অত্যন্ত সহনশীল। তার সুস্থতার জন্য আমরা সবাই দোয়া করছি। আল্লাহ তাকে যেন দ্রুত আরোগ্য দান করেন।
আলোচনা শেষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মীরা খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং জাতীয় রাজনীতিতে পুনরায় সক্রিয় হয়ে ওঠার জন্য বিশেষ মোনাজাত করেন।

office@ukantho.com


Photo

চাঁদা দাবীর অভিযোগে কলাবাগান থানার ওসি ও দুই এসআই প্রত্যাহার

এফএনএস: কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে রাজধানীর কলাবাগান থানার ভারপ্রাপ্ত...

Photo

কালীগঞ্জ আয়েশা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ আয়েশা খাতুন মাধ্যমিক...

Photo

ঝিনাইদহে জুলাই শহিদ রাকিবুল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার দরিবিন্নি...

Photo

চানখারপুলে গণহত্যা: সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন

এফএনএস: জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত