সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

অ্যাম্বুলেন্সের চালক নেই দেড় বছর: রোগী পরিবহনে ভোগান্তি

উচ্চকন্ঠ   19-Jun-2025   62

Photo

এস এম মিলন, রাজশাহী প্রতিনিধি: প্রতিপক্ষের মারধরে গুরুতর আহত আব্দুল হামিদ (৬৮) নামের এক ব্যক্তিকে নওগাঁর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে রেফার করা হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু হাসপাতালের অ্যাম্বুলেন্স না থাকায় বিপাকে পড়েন রোগীর স্বজনেরা। পরে ৩ হাজার টাকা ভাড়ায় প্রাইভেট একটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে রামেক হাসপাতালে পাঠানো হয় তাকে।
আহতের নিকটাত্মীয় আবু বাক্কার বাবু জানান, ‘রোগীর অবস্থা ছিল মুমূর্ষু। হাসপাতালে কোনো অ্যাম্বুলেন্স ছিল না। পরে বাইরে থেকে ৩ হাজার টাকা ভাড়ায় একটি প্রাইভেট অ্যাম্বুলেন্স ভাড়া করতে হয়। বকশিশও দিতে হয়েছে ১০০ টাকা। এর পর আহত হামিদকে রাজশাহী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, আগে হাসপাতালের অ্যাম্বুলেন্সে ১৪০০ টাকা ভাড়ায় রাজশাহীতে রোগী পরিবহন করা যেত। কিন্তু এখন সেই ভাড়া প্রায় দ্বিগুণ হয়ে ৩ থেকে ৪ হাজার টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। অনেক সময় রোগীর অসহায়ত্বকে পুঁজি করে অতিরিক্ত ভাড়াও দাবি করা হয়।
হাসপাতাল সূত্র জানায়, ২০২৩ সালের ২৩ নভেম্বর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স চালক আবুল বাশার অবসরে যান। এর পর থেকে আর কোনো চালক নিয়োগ দেওয়া হয়নি। ফলে দেড় বছরের অধিক সময় হাসপাতালের গ্যারেজেই আটকে আছে অ্যাম্বুলেন্সটি। দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় গাড়িটি বর্তমানে প্রায় অকেজো হয়ে পড়েছে।
এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক ভুক্তভোগী। আলম হোসেন নামের এক ভুক্তভোগী বলেন, ‘গরিব মানুষ হাসপাতালে আসে একটু সেবা পাওয়ার আশায়। এখন যদি অ্যাম্বুলেন্সই না থাকে, তাহলে কিভাবে রাজশাহীর মতো দূরের হাসপাতালে রোগী নিয়ে যাব?’
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ারুল ইসলাম বলেন, ‘আগের চালক অবসরে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত নতুন কোনো চালক নিয়োগ হয়নি। এ নিয়ে একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। আশা করছি খুব দ্রুতই চালক নিয়োগ দিয়ে অ্যাম্বুলেন্সটি সচল করা সম্ভব হবে।

office@ukantho.com


Photo

কোটচাঁদপুরে গণভোট-জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তরুনদের ভাবনা ও প্রত্যাশা বিষয়ক সংলাপ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: জেলার কোটচাঁদপুরে আগামী ত্রয়োদশ জাতীয়...

Photo

অন্তর্বর্তী সরকার দুটি দলের ওপর ভর করে টিকে আছে: মির্জা আব্বাস

এফএনএস: অন্তর্বর্তী সরকার দুটি দলের ওপর ভর করে টিকে আছে বলে মন্তব্য...

Photo

কালীগঞ্জে নদীর ৫০ বিঘা জমি দখল করেছে আওয়ামী লীগ নেতা রাশেদ শমশের: প্রশাসন নীরব

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ভৈরব নদী এখন আর...

Photo

নলডাঙ্গা ভূষণ মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা উদ্বোধন: বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদর্ক: উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে ঝিনাইদহের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত