শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

চাপাতি দিয়ে কুপিয়ে ব্যাগ ছিনতাই, গ্রেপ্তার ৩

উচ্চকন্ঠ   29-May-2025   57

Photo

এফএনএস: সম্প্রতি রাজধানীর মগবাজারে দিনে-দুপুরে চাপাতি দিয়ে কুপিয়ে এক শিক্ষার্থীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এ ঘটনায় জড়িত তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার ছিনতাইকারী। বৃহস্পতিবার তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম। গ্রেপ্তার ব্যক্তিরা হলো— সোহেল, জীবন ওরফে হৃদয় ও শামীম। মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, মগবাজারে চাপাতি দিয়ে কুপিয়ে শিক্ষার্থীর কাছ থেকে ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় দুটি চাপাতি, একটি মোটরসাইকেল ও ছিনতাই হওয়া সামগ্রীসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ছিনতাইয়ের ঘটনার সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা যায়, ১৮ মে বিকেল ৫টা ২২ মিনিটের দিকে কাঁধে ব্যাগ নিয়ে ফাঁকা একটি গলি দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক যুবক। এসময় বিপরীত দিক থেকে আসা একটি সাদা রঙের মোটরসাইকেলে বসে থাকা তিন যুবকের মধ্যে দুজন ওই পথচারী যুবকের কাঁধে থাকা ব্যাগ ও অন্য জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এসময় ভুক্তভোগী যুবক বাধা দেওয়ার চেষ্টা করলে মুখে মাস্ক পরা দুজন ছিনতাইকারী ‘চাপাতি’ বের করে তাকে আঘাত করতে থাকেন। ভিডিওতে দেখা যায়, ঘটনার সময় আশপাশে কয়েকটি কুকুরের চিৎকার শোনা যায়। পরবর্তী সময় ছিনতাইকারীরা ব্যাগ নিয়ে মোটরসাইকেলে চড়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু ভুক্তভোগী যুবক মোটরসাইকেলের সামনের চাকা ধরে ব্যাগ ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানালে ছিনতাইকারীরা ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেল থেকে নেমে তাকে আবারও চাপাতি দিয়ে সজোরে কোপ দিতে থাকেন। এ ঘটনায় ছিনতাইয়ের শিকার ভুক্তভোগী যুবক আব্দুল্লাহ বাদী হয়ে হাতিরঝিল থানায় গত ২৫ মে একটি মামলা দায়ের করেন।

office@ukantho.com


Photo

কিন্ডারগার্ডেন এন্ড প্রি-ক্যাডেট বৃত্তির ফলাফল: জেলার শ্রেষ্ট কালীগঞ্জ নলডাঙ্গা ভূষন শিশু একাডেমি

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কিন্ডারগার্ডেন এন্ড প্রি-ক্যাডেট...

Photo

সাড়ে ৮ বছর পর ঝিনাইদহ জেলা ছাত্রদলের কমিটি: সভাপতি ইমরান, সম্পাদক রাসেল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ সাড়ে আট বছর পর অবশেষে বাংলাদেশ...

Photo

রাজশাহীতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, মূল হোতা গ্রেপ্তার

এফএনএস: রাজশাহীর কাটাখালী এলাকা থেকে অপহরণের শিকার ১৩ বছরের এক স্কুলছাত্রীকে...

Photo

যশোর রুটে ভাড়া নিয়ে হয়রানি বন্ধের দাবী ছাত্রদের

হোসনে মোবারক তাসিন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-কালীগঞ্জ-যশোর রুটে প্রতিদিন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত