বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কিন্ডারগার্ডেন এন্ড প্রি-ক্যাডেট বৃত্তির ফলাফল: জেলার শ্রেষ্ট কালীগঞ্জ নলডাঙ্গা ভূষন শিশু একাডেমি

উচ্চকন্ঠ   12-Jul-2025   68

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কিন্ডারগার্ডেন এন্ড প্রি-ক্যাডেট ফাউন্ডেশনের বৃত্তি পরিক্ষার ফলাফলে ঝিনাইদহ কালীগঞ্জের নলডাঙ্গা ভূষন শিশু একাডেমি জেলার শ্রেষ্টত্বস্থান লাভ করেছে। ফাউন্ডেশন কৃর্তক ২০২৪ এর বৃত্তি পরিক্ষায় ভূষন শিশু একাডেমির বৃত্তিপ্রাপ্ত ৪৮ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ট্যালেন্টপুলে ৩ জন, ১ম গ্রেডে ৫ জন, ২য় গ্রেডে ১৪ জন ও সাধারন গ্রেডে ২৪ জন বৃত্তি লাভ করেছে।
এ উপলক্ষে শুক্রবার সকালে ভূষন শিশু একাডেমির হলরুমে বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও শিক্ষক শিক্ষিকাদের আয়োজনে বৃত্তিপ্রাপ্ত সকল ছাত্র-ছাত্রীদের বৃত্তির অর্থ ও সনদপত্র প্রদানে এক অনুষ্টানের আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও এ এন্ড এফ মহিলা কলেজের প্রভাষক জান্নাতুল ফেরদৌস রুপালীর সভাপতিত্বে অনুষ্টানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের অধ্যক্ষ হামিদুর রহমান।
বিদ্যালয়ের শিক্ষিকা জেসমিন সুলতানার সঞ্চালনায় অনুষ্টানে আরো বক্তব্য রাখেন, পরিচালনা পর্ষদের সদস্য সাংবাদিক জামির হোসেন, হারুন অর রশিদ, অভিভাবিকা কাজী ঝুমা ফরহাদ, অভিভাবক মোবারকগঞ্জ রেলষ্টেশনের প্রকৌশলী সাইফুল ইসলাম ও সুধীজন মনি, সদস্য সূবর্ণ সাহা, বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রীসহ অভিভাবক অভিভাবিকারা উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হতে পারে, জাতিসংঘে পররাষ্ট্র উপদেষ্টা

এফএনএস: রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান না হলে দ্রুতই এই সংকট আঞ্চলিক...

Photo

কালীগঞ্জে থানার সামনে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ১২

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় থানার সামনে...

Photo

নতুন সরকারের ১০০ দিনে খুন, ডাকাতি, ছিনতাই ও অপহরণের ১১৮৫ ঘটনা: টিআইবি প্রতিবেদন

এফএনএস: সরকারের প্রথম ১০০ দিনে দেশে খুন, ডাকাতি, ছিনতাই ও অপহরণের মতো...

Photo

সব সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান অন্তর্বর্তী সরকারের

এফএনএস: কয়েকজন বিচ্ছিন্ন উগ্রগোষ্ঠীর দ্বারা সংঘটিত সকল প্রকার সহিংসতার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত