মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

নারায়ণগঞ্জে হাতবোমা বিস্ফোরণে ডাকাত নিহত, গণপিটুনিতে আহত ২

উচ্চকন্ঠ   16-Aug-2025   48

Photo

এফএনএস: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ডাকাতির সময় নিজের ছোড়া হাতবোমায় এক ডাকাত নিহত হয়েছে। এসময় এলাকাবাসীর পিটুনিতে আহত হয়েছে আরও দুইজন। শনিবার সকালে উপজেলার কলাগাছিয়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ডাকাতরা নৌপথে এসে কলাগাছিয়া বাজারের বাড়িগুলোতে ডাকাতির চেষ্টা চালায়। টের পেয়ে এলাকাবাসী লাঠিসোঁটা নিয়ে তাদের ধাওয়া দেয়। এসময় এক ডাকাত হাতবোমা ছুঁড়লে সেই বিস্ফোরণে ওই ডাকাতের হাত উড়ে যায়। আহত অবস্থায় তিনি নদীতে পড়লে পরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। অপর দুই ডাকাতকে এলাকাবাসী পিটুনি দেয়। আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নারায়ণগঞ্জ সদর নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. রকিবুল হোসেন বলেন, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে চাঞ্চল্যকর শিশু সাবা হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ শহরের পবহাটি গ্রামের বহুল...

Photo

নরসিংদীতে রাস্তায় পড়ে থাকা এসএসসি পরীক্ষার ২৬৮ খাতা উদ্ধার

এফএনএস: নরসিংদীর শিবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে পরিত্যক্ত...

Photo

চলতি মাসেই পদত্যাগ করতে পারেন উপদেষ্টা নাহিদ

এফএনএস: নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হতে চলতি মাসেই...

Photo

ঝিনাইদহে নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব বিষয়ে মানববন্ধন অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে আন্তর্জাতিক ক্লিন এনার্জি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত