প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের অস্ত্রের মহড়া: কিশোর অপহরণ: মামলা নেয়নি পুলিশ
উচ্চকন্ঠ 27-Jun-2025 57
নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জের জামাল ইউনিয়নের তৈলকূপ গ্রামে প্রতিনিয়ত অস্ত্রের মহড়া চলছে। সন্ত্রাসীদের অস্ত্রের ভয়ে মুখ খুলতে পারছে না আতংকিত গ্রামবাসী। সাবেক আওয়ামী সন্ত্রাসীরা নতুন মোড়কে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে গেলেও পুলিশ এদের টিকিটিও স্পর্শ করতে পারছে না বলে অভিযোগ উঠেছে। ফলে এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এদিকে ২৬ জুন রাতে ঐ গ্রামের শিপন নামে এক কিশোর স্থানীয় দোকানে আসলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা আওয়ামী সন্ত্রাসী সাগর মেম্বারের নেতৃত্বে রানা, সুজন মীর, তোতা, রিপন, জয়নদ্দিন, মানিক, জিল্লু, মজিদ, শিপলুসহ ১০/১২ জন সশস্ত্র সন্ত্রাসী তাকে আকস্মিকভাবে বেদম প্রহার করতে করতে উঠিয়ে নিয়ে যায়। এরপর সন্ত্রাসীরা শিপনের বাড়িতে যেয়ে তার মায়ের বুকে পিস্তল ঠেকিয়ে অশ্লিল গালিগালাজ সহ টানাহেঁচড়া করতে থাকে। এবং তার পিতাকে গুলি করতে উদ্যত হয়। শিপনের পিতা এই সময় জীবনের ভয়ে দৌড়ে পালিয়ে গেলেও এখন পর্যন্ত শিপনকে সন্ত্রাসীদের কবল থেকে উদ্ধার করা সম্ভব হয়নি। ভুক্তভোগী পরিবার তাৎক্ষণিক থানায় এসে ছেলে উদ্ধারের জন্য মামলা করতে গেলেও থানা কর্তৃপক্ষ মামলা না নিয়ে তাদেরকে বাড়ি ফেরত যেতে বলেছে বলে অভিযোগ করেছে শিপনের বাবা-মা। এদিকে ঘটনা সম্পর্কে উচ্চকন্ঠ নিউজের পক্ষ থেকে ওসির বক্তব্য জানতে তার কক্ষে ঢুকতে গেলে এস.আই. মামুন ওসির কক্ষে সাংবাদিক প্রবেশ নিষেধ বলে সাফ জানিয়ে দিয়েছে। ফলে ঘটনা সম্পর্কে পুলিশের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
office@ukantho.com