সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কোটচাঁদপুরে ব্যাটারিচালিত ভ্যানে প্রাণ গেল শিশুর

উচ্চকন্ঠ   05-May-2025   34

Photo

মামুন হোসেন, নিজস্ব প্রতিবেদক, কোটচাঁদপুর: ঝিনাইদহের কোটচাঁদপুরে ব্যাটারিচালিত ভ্যান চাপায় আল ফারাবি সুজন (৩) নামের এক শিশু নিহত হয়েছে। রোববার (৪ মে) কোটচাঁদপুর পৌর শহরের স্টেশনপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল ফারাবি স্টেশনপাড়া এলাকার শেখ শামীম হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানায়, একটি ব্যাটারিচালিত ভ্যানের ওপর এক সবজি বিক্রেতা স্টেশনপাড়া এলাকায় সবজি বিক্রি করছিলেন। একপর্যায়ে ভ্যানটি রাস্তায় রেখে পাশের একটি বাড়িতে সবজি পৌঁছে দিতে যান ওই ব্যবসায়ী। এ সময় শিশু আল ফারাবি খেলতে খেলতে ভ্যানে উঠে পড়ে এবং অসাবধানতাবশত ভ্যানটি চালু করে। একপর্যায়ে ব্যাটারিচালিত ভ্যানটি চলতে শুরু করে এবং রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ভ্যানে থাকা শিশুটি গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. সেলিম হোসেন জানান, দূর্ঘটনার শিকার শিশুটি হাসপাতালে পৌছানোর আগেই মারা যায়। পরে নিহতের পরিবারের লোকজন মরদেহ নিয়ে গেছে।
এ বিষয়ে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, এ ধরণের ঘটনা শুনিনি। তবে ঘটনাস্থল ও হাসপাতালে খোঁজখবর শুরু করেছি। মর্মান্তিক দুর্ঘটনার বিষয়টি তদন্ত কর দেখবো।

office@ukantho.com


Photo

পাঁচফোড়ন রেস্ট্রুরেন্ট এ ভোক্তা অধিদপ্তরের অভিযান, বাসি গ্রিল ও মেয়াধহীন সস রাখার অভিযোগে জরিমানা

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: যশোরের এম. কে. রোডে অবস্থিত ‘পাঁচ ফোড়ন’...

Photo

চাঁদপুরে পুকুরে ডুবে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

এফএনএস: চাঁদপুর সদরে পুকুরে ডুবে মা-ছেলেসহ তিন জনের করুণ মৃত্যু হয়েছে।...

Photo

আগামী নির্বাচনে যারা যোগ্য তাদেরকে আপনারা ভোট দেবেন: হাসনাত আব্দুল্লাহ

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ...

Photo

ঝিনাইদহে ৭ দফা দাবীতে সড়ক ও জনপথ বিভাগের কর্মচারীদের মানববন্ধন-বিক্ষোভ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে ৭ দফা দাবী বাস্তবায়নে মানববন্ধন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত