রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

উচ্চকন্ঠ   25-Nov-2024   53

Photo

প্রবীর বিশ্বাস:
ঝিনাইদহের কালীগঞ্জ প্রেসক্লাবের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে বুধবার সন্ধায় শহরের নিমতলা বাসস্টান্ড সংলগ্ন কালীগঞ্জ প্রেসক্লাবের নিজস্ব ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী সাজুর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও কালীগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা সদস্য আজাদ রহমান, বিশিষ্ট কলামিষ্ট এম এ কাদের, কালীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ও চিত্রা নিউজ ২৪ ডট কমের সম্পাদক সোলাইমান হোসাইন, দৈনিক নয়া দিগন্তের গোলাম রসুল, দৈনিক ভোরের ডাক পত্রিকার এনামুল হক সিদ্দিক, সাংবাদিক শফিউল আলম লুলু, মিজানুর রহমান, উপদেষ্টা সদস্য মোমিনুর রহমান মন্টু, হুসাইন কবির সুজন, হামিদুল ইসলাম, প্রবীর বিশ্বাস, বাদশা আলী, হরেন্দ্রনাথ সুত্রধর ও খালেদ বিন রাব্বি। অনুষ্ঠানে আমন্ত্রত অতিথি ছিলেন, প্রয়াত সাংবাদিক আব্দুর রাজ্জাকের পুত্র দৈনিক খোলা কাগজের প্রতিনিধি ও কলামিষ্ট কামরুজ্জামান তোতা, প্রয়াত সাংবাদিক ডাক্তার আতোয়ার রহমানের পুত্র আহম্মেদ বেন বিল্লাহ ও প্রয়াত সাংবাদিক মনোজ সরকার ম্যানের পুত্র পিন্টু সরকার। অনুষ্ঠানটি পরিচালনা করেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক বীর জনতার বাবুল আক্তার। আলোচনা সভা শেষে কেক কাটা হয়। এছাড়াও কালীগঞ্জ প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। নয় সদস্য বিশিষ্ট কার্য নির্বাহীর কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

office@ukantho.com


Photo

যুবদল নেতা কিবরিয়ার শরীরে গুলির ১৮ চিহ্ন, পাওয়া গেছে দুটি

এফএনএস: রাজধানীর মিরপুর পল্লবীতে গুলিতে নিহত যুবদল নেতা গোলাম কিবরিয়ার...

Photo

পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: রাজধানীর পুরান ঢাকায় স্যার...

Photo

কলেজছাত্রের রক্তাক্ত লাশ, পাশে ছিল পরীক্ষার প্রবেশপত্র

এফএনএস: চট্টগ্রামের রানীরহাট বাজারের গরুঘাটা এলাকায় ট্রাক ও সিএনজিচালিত...

Photo

নারীদের বিষয়ে অবস্থান স্পষ্ট করলেন জামায়াত আমির

এফএনএস: নারীদের বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও দলের অবস্থান...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত