প্রিয় ঝিনাইদহ
কোটচাঁদপুর উপজেলা জুড়ে শীতের অগ্রিম খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা
উচ্চকন্ঠ 14-Oct-2025 61
মামুন হোসেন, কোটর্চাঁদপুর প্রতিবেদক: ঝিনাইদহ কোটচাঁদপুর উপজেলা জুড়ে শীতের অগ্রিম বার্তা খেজুর গাছ থেকে রস সংগ্রহ করতে ব্যস্ত সময় পার করছে গাছিরা । এখন গাছ পরিষ্কার পরিচর্যা করতে ব্যস্ত সময় পার করছে। কোটচাঁদপুর উপজেলার তালিনা গান্নার রাস্তার পাশের খেজুর গাছের মালিক মোঃ আব্দুর রহিম এক গাচ্ছি দাহাতে মাজায় মোটা রশি পিছনের ঠোঙ্গা ঝুলিয়ে গাছ তোলার কাজে ব্যস্ত। এক সপ্তাহ পর থেকেই গাছ চাচা ও নলী গুজা লাগানো হবে তারপর ধীরে ধীরে খেজুরের রস সংগ্রহ করবে। তাকে জিজ্ঞেস করলাম যে আপনারা এত দ্রুত গাছ তুলছেন কেন উনি উত্তরে বলল , যে আগাম রস বের হলে আমরা গুড়ের দাম ও পাটালির দাম বেশি পাব এজন্য শীত আসার আগে আগাম গাছ তুলছি যাতে তাড়াতাড়ি রস বের হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেজুরের রস দিয়ে তৈরি হবে নলিন গুড়ের পাটালি ও নানা সুস্বাদের মজাদার খাবারের তৈরি পায়েস , ক্ষীর পিঠা ও আরো অনেক ধরনের মজাদার খাবারের আইটেম। রস দিয়ে তৈরি হবে বিভিন্ন পিঠা উৎসব ।অন্যদিকে আগের তুলনায় খেজুর গাছের সংখ্যা অনেক কমে যাচ্ছে। সাধারণ মানুষের জনসচেতনতা ও খেজুর গাছের সংখ্যা বৃদ্ধি করে ধরে রাখা সম্ভব বাংলার এই ঐতিহ্যবাহী খেজুরের রস। খেজুর গাছ বৃদ্ধির ফলে, কোটচাঁদপুরের ঐতিহ্য এই সুস্বাদু খেজুরের রস ধরে রাখার চেষ্টা।
office@ukantho.com