মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

ভোলায় নোমানী হত্যায় অভিযুক্ত সন্তান গ্রেপ্তার

উচ্চকন্ঠ   13-Sep-2025   58

Photo

এফএনএস:ভোলায় ইসলামী বক্তা আমিনুল হক নোমানী হত্যাকান্ডের সাতদিনের মাথায় রহস্যের জট খুলেছে। হত্যার সঙ্গে জড়িত ছিলেন তারই ছেলে মো. রেদেয়ানুল হক (১৭)।হত্যাকান্ডে সরাসরি সম্পৃক্ততার অভিযোগে ঘাতক ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।গত শুক্রবার রাতে জেলার তজুমদ্দিন উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার বিকেলে জেলা পুলিশ সুপার (এসপি) শরীফুল হক এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।এসপি শরীফুল হক জানান, হত্যার কিলিং মিশনে রেদেয়ানুল হক একাই অংশ নিয়েছেন বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে। বাবার কড়া শাসন মানতে না পেরে ক্ষোভে তিনি বাবাকে খুন করেন। এ জন্য ইউটিউবে বিভিন্ন ক্রাইম মুভি দেখে দক্ষতা অর্জন করেন—কীভাবে আঘাত করলে মৃত্যু নিশ্চিত হবে তা শিখে নেন। দুই মাস আগে থেকেই বাবাকে হত্যার জন্য প্রস্তুতি নিতে থাকেন। এরপর হত্যার উদ্দেশে ছুরি, টি-শার্ট, কেপ এবং হাতঘড়ি সংগ্রহ করেন।তিনি আরও বলেন, বাবার শাসনে ক্ষোভ থেকে একবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন রেদেয়ানুল। তবে ব্যর্থ হওয়ার পর বাবাকে হত্যার সিদ্ধান্ত নেন। সেই অনুযায়ী পরিকল্পনা করতে থাকেন এবং গত ৬ সেপ্টেম্বর রাতে ঘরে একা পেয়ে বাবাকে খুন করেন। তবে এ হত্যাকান্ডে ছেলের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, সেটি তদন্ত করছে পুলিশ।এসপি শরীফুল হক আরও জানান, ঘাতক সন্তান নিজ বাড়িতে থাকতেন না; বাবার সঙ্গে রাগ করে মামার বাড়িতে থাকতেন। তবে পড়াশোনা করতেন বাবার মাদরাসায়।

office@ukantho.com


Photo

রাষ্ট্রপতির ক্ষমার বিষয়ে নীতিমালা প্রণয়নে ঐকমত্য হয়েছে: ডা. তাহের

এফএনএস: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ...

Photo

কালীগঞ্জে ছাত্রদলের মোমবাতি প্রজ্জ্বলন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয়...

Photo

ঝিনাইদহে ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী মাদ্রাসাছাত্র নিহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদরে ট্রাকচাপায় এক বাইসাইকেল...

Photo

টালবাহানা না করে দ্রুত নির্বাচনের ঘোষণা দেন: খন্দকার মোশাররফ

এফএনএস: অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড....

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত