রবিবার | ১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

লিচুর বিচি গলায় বেঁধে শিশুর মৃত্যু

উচ্চকন্ঠ   06-May-2025   71

Photo

মনিরামপুর, যশোর প্রতিনিধি: যশোরের মনিরামপুরে লিচুর বিচি গলায় বেঁধে মায়াজ হাসান নামের দেড় বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। ৫ মে সোমবার সন্ধ্যায় মনিরামপুর পৌরসভার জুড়ানপুর গ্রামে এ ঘটনা ঘটে। মায়াজ উক্ত গ্রামের কাজী পাড়ার আইনুল হকের ছেলে।
নিহতের স্বজনরা জানান, সোমবার বিকেলে মায়াজ বাবার সাথে বসে শিশু লিচু খাচ্ছিল। এ সময় অসাবধানতাবশত লিচুর বিচি তার গলায় আটকে যায়। ফলে নিশ্বাস নিতে না পারায় তার মুখ কালো বর্ণ ধারণ করে। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা শিশুটিকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। কিন্তু যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই শিশু মায়াজ মারা যায়।
শিশু মায়াজের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে নারিকেল চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ২০২৪-২৫ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির...

Photo

কালীগঞ্জে গৃহবধুকে জোরপূর্বক শ্লীলতাহানীর অভিযোগ

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে এক গৃহবধুকে জোরপূর্বক...

Photo

শৈলকুপায় এনসিপি প্রার্থীর পথসভা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় পথসভা করেছেন ত্রয়োদশ...

Photo

জুলাইয়ে ঝিনাইদহ সাইবার ক্রাইম সেলের সাফল্য ১৮ আসামি গ্রেপ্তার, ১০৬ মোবাইল ও ৬৭ হাজার ৪৫৭ টাকা উদ্ধার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে জুলাই মাসে প্রযুক্তির সর্বোচ্চ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত