রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে নারিকেল চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন

উচ্চকন্ঠ   26-Jun-2025   58

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ২০২৪-২৫ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় ঝিনাইদহের কালিগঞ্জে নারিকেলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নারিকেল চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহিন আলম।
উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব রহমান রনির সভাপতিত্বে এই কর্মসূচির আওতায় ১১৪ টি সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫টি করে সাতশত নারিকেল চারা এবং ৫৫০ জন কৃষককে ৫ টি করে নারিকেল চারা প্রদান করা হয়।
কৃষি অফিস সূত্রে জানা যায়, নারিকেল চারা বিতরণ করে কৃষকদের মধ্যে নারিকেল চাষে উৎসাহিত করা হয়। এবং স্থানীয়ভাবে নারিকেলের চাহিদা মেটানোর পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অনুষ্টানে উপজেলা পরিষদের অন্যান্য দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, কৃষক ও কৃষি অফিসের অন্নান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

কালীগঞ্জ ডায়াবেটিক হাসপাতালে আওয়ামী দোসরদের নেতৃত্ব দখলের পায়তারা

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ডায়াবেটিক হাসপাতালকে ঢাল হিসেবে...

Photo

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আমাদের এখনো সংশয়: রিজভী

এফএনএস: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‎অবাধ...

Photo

রেমিটেন্স যোদ্ধা রিন্টু মিয়াকে সম্মাননা জানালেন এ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ইটালি প্রবাসি রেমিটেন্স যোদ্ধা ঝিনাইদহ...

Photo

মহেশপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় যুবক নিহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত