প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জে গৃহবধুকে জোরপূর্বক শ্লীলতাহানীর অভিযোগ
উচ্চকন্ঠ 07-Jul-2025 55
জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে এক গৃহবধুকে জোরপূর্বক শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগি গৃহবধু গত শুক্রবার কালীগঞ্জ থানাতে ৯ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে গত ২৮ জুন রাতে কাষ্ঠভাঙ্গা ইউনিয়নের ঝনঝনিয়া গ্রামে।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, ঝনঝনিয়া গ্রামের গৃহবুধুর স্বামী একজন পশু চিকিৎসক হওয়ায় ট্রেনিংয়ে ঢাকাতে ছিলেন। এ সুযোগে একই গ্রামের এরশাদ আলীর ছেলে রমজান আলী ২৮ জুন ঘটনার দিন রাত ৯ টার দিকে ওই গৃহবধুর ঘরে প্রবেশ করে। লম্পট রমজান তাকে জড়িয়ে ধরে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। এ সময় তার হাত থেকে বাঁচার চেষ্টা করলেও রজমান আলী জোরপূর্বক গৃহবধুকে ধরে তার শরিরের সালোয়ার কামিজ ছিড়ে ফেলে। গৃহবধু আত্মরক্ষার্থে চিৎকার করতে থাকলে আশেপাশের লোকজন এগিয়ে আসার আগেই রমজান পালিয়ে যায়।
এদিকে ওই ঘটনা নিয়ে স্থানীয় ভাবে গত ১ জুলাই একটি আপোষ মিমাংসা হয়। কিন্তু পরে ওই ঘটনাটি জানাজানি হলে গত ৫ জুলাই দুপুরে অভিযোগে উল্লেখিত ৯ জন সহ অজ্ঞাত ৫/৬ জন সন্ত্রাসী গৃহবধুর বাড়ীতে দেশীয় অস্ত্রসস্ত্রসহ নিয়ে হামলা চালায়। তারা গৃহবধুর স্বামী, শশুর ও দেবরকে কুপিয়ে জখম ও মারপিট করে। এ সময় তাদের ঘরে থাকা আলমারী ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণংকার লুট করে নিয়ে যায়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, এক গৃহবধু শ্লীলতাহানীর অভিযোগ দিয়েছেন। তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।
office@ukantho.com