বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অর্থনীতি

প্রথম ধাপে ৮ হাজার কর্মী যাবে মালয়েশিয়া

উচ্চকন্ঠ   27-Jan-2025   50

Photo

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম জানান, ইতিমধ্যে যোগ্য হিসেবে নির্বাচিত হওয়া প্রায় ৮ হাজার বাংলাদেশী কর্মী প্রথম ধাপে মালয়েশিয়া যাবে।
সোমবার পররাষ্ট্রমন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিং-এ মন্ত্রণালয়ের জনকুটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র রফিকুল আলম এ কথা জানান। তিনি বলেন, গত ২০২৪ সালের ৩১ মের মধ্যে মালয়েশিয়ায় যেতে না পারা প্রায় ১৮ হাজার বাংলাদেশি শ্রমিকেকে পর্যায়ক্রমে নেওয়ার জন্য মালয়েশিয়ার ইমিগ্রেশন এবং বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিদের সমন্বয়ে একটি জয়েন্ট টেকনিক্যাল গ্রুপ গঠন করা হয়। এরপর গত বছরের ৩১ ডিসেম্বর ও চলতি বছরের ১৪ জানুয়ারি দুটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ১৭ হাজারের বেশি শ্রমিকদের তালিকা মালয়েশিয়ার স্টেকহোল্ডারদের সঙ্গে তথ্য যাচাই করে প্রাথমিকভাবে ৭ হাজার ৯৬৪ জন শ্রমিকের একটি তালিকা সম্পর্কে অবহিত করেছে। যাঁদের প্রথম ধাপে মালয়েশিয়া প্রবেশের জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে।
কী প্রক্রিয়ায় শ্রমিকেরা মালয়েশিয়া যাবেন জানতে চাইলে রফিকুল আলম বলেন, এটা জয়েন্ট টেকনিক্যাল কমিটি নির্ধারণ করবে। তারা আলোচনা করে সিদ্ধান্ত নেবে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে...

Photo

কালীগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনায় ১ জনকে জরিমানা

একরামুল ইসলাম তুষার, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধভাবে...

Photo

ঝিনাইদহে শিশুদের নিউমোনিয়া-ডাইরিয়ার প্রকোপ, বেড সংকটে মেঝেতে চিকিৎসা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে শিশুদের মধ্যে নিউমোনিয়া...

Photo

ত্রিলোচনপুরে মুর্শিদা জামান বেল্টুর নেতৃত্বে মহিলা কর্মী সভা ও মতবিনিময় অনুষ্ঠিত

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার ৬নং...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত