রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা

উচ্চকন্ঠ   28-Apr-2025   40

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে ঝিনাইদহে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। দিনব্যাপী আয়োজনে জেলা ও দায়রা জজ আদালতের সকল বিচারক, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী সহকারী সহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন। সোমবার সকাল ৯টায় জেলা দায়রা জজ আদালত প্রাঙ্গণে দিবসের কর্মসূচি শুরু হয়। এসময় জেলা ও দায়রা জজ মো. এমরান হোসেন চৌধুরী ও জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়ক প্রদক্ষিণ করে আদালত চত্বরে এসে শেষ হয়।
শোভাযাত্রায় জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল, জেলা লিগ্যাল এইডের চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ এমরান হোসেন চৌধুরী, পিপি এস এম মশিয়ূর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী একরামুল হক আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রশিদ বিশ্বাস, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ইশারত হোসেন খোকনসহ সংশ্লিষ্ট নানা পেশার মানুষ অংশ গ্রহন করেন।
র্যালি শেষে জেলা আইনজীবী সমিতির কার্যালয় চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা বিনামূল্যে আইনগত সহায়তার গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। সভায় সাধারণ জনগণের মধ্যে সরকারি খরচে ও অসহায় বিচারপ্রার্থীদের লিগ্যাল এইড সেবা প্রদানের নানা দিক নিয়ে আলোচনা করেন বক্তারা।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে হেলে পড়েছে ধানের গাছ, ফলন নিয়ে চিন্তিত কৃষক

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জে চলতি মৌসুমে রোপা আমন ধান আবাদ...

Photo

নিজের বিরুদ্ধে দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজির অভিযোগ উঠলে নাকে খৎ দিয়ে রাজনীতি ছেড়ে দেবো: রাশদ খান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ...

Photo

ঝিনাইদহে এক্স-ক্যাডেট এসোসিয়েশনের দেওয়া শীতার্তদের কম্বল আত্মসাৎ

মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধি: এক্স-ক্যাডেট এসোসিয়েশনের (জেক্সকা)...

Photo

ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন

এফএনএস: রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি ক্লু-লেস হত্যা মামলার রহস্য...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত