সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অর্থনীতি

১৯ দিনে রেমিট্যান্স এলো সোয়া ২ বিলিয়ন ডলার

উচ্চকন্ঠ   20-Mar-2025   62

Photo

এফএনএস: পবিত্র রমজান মাস চলছে, সামনে ঈদুল ফিতর। ঈদ উৎসবকে ঘিরে দেশে বেড়েছে কেনাকাটার ধুম। পরিবার-পরিজনের বাড়তি খরচ মেটাতে প্রবাসীরাও বাড়তি অর্থ পাঠাচ্ছেন। এরই ধারাবাহিকতায় মার্চ মাসের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এসেছে সোয়া দুই বিলিয়ন বা ২২৫ কোটি ২০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২২ হাজার ৭০০ কোটি টাকার বেশি (প্রতি ডলার ১২৩ টাকা ধরে)। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এ সময়ে রেমিট্যান্স প্রবাহ গত বছরের একই সময়ের তুলনায় ৭৮ শতাংশ বেড়েছে। গত বছর মার্চের প্রথম ১৯ দিনে এসেছিল ১২৬ কোটি ডলার। চলতি অর্থবছরের (২০২৪-২৫) জুলাই থেকে মার্চের ১৯ তারিখ পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৭৪ কোটি ডলার, যা আগের বছরের তুলনায় ২৭ শতাংশ বেশি। চলতি অর্থবছরের প্রতি মাসেই দুই বিলিয়নের বেশি রেমিট্যান্স এসেছে। গেলো ফেব্রæয়ারিতে এসেছে ২৫২ কোটি ৮০ লাখ ডলার, জানুয়ারিতে ২১৯ কোটি ডলার, ডিসেম্বরে ২৬৪ কোটি ডলার। অর্থাৎ অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর টানা সাত মাস রেমিট্যান্স প্রবাহ দুই বিলিয়ন ডলারের ওপরে রয়েছে। বিশ্লেষকদের মতে, আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে প্রবাসীদের অর্থ পাঠানোর হার আরও বাড়তে পারে। মাসের শেষ নাগাদ রেমিট্যান্স নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদী কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ‘জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ...

Photo

আমাদের নতুন সংবিধান লাগবে: জামায়াতের সমাবেশে সারজিস

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস...

Photo

পারভেজ হত্যা মামলায় ৩ দিনের রিমান্ডে টিনা

এফএনএস: রাজধানীর বনানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী...

Photo

ঝিনাইদহে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন ও রিক্সা র‌্যালি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার,...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত