রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

চা বিক্রির টাকায় বিদ্যালয় প্রতিষ্ঠিত করা সেই আব্দুল খালেক মারা গেছেন

উচ্চকন্ঠ   14-Mar-2025   40

Photo

এফএনএস: চা বিক্রির টাকায় বিদ্যালয় প্রতিষ্ঠিত করা কুমিল্লার বরুড়া উপজেলার চা বিক্রেতা আব্দুল খালেক (৯৮) মারা গেছেন। গতকাল শুক্রবার বেলা ১টা ১৫ মিনিটে তার নিজ বাড়ি বরুড়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের নলুয়া চাঁদপুর (ডেবপুর) গ্রামে বার্ধক্যজনিত কারণে মারা যান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার প্রতিষ্ঠিত নলুয়া চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শাহ আলম। স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল খালেক বরুড়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের নলুয়া চাঁদপুর গ্রামের মাক্কু মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। গতকাল শুক্রবার অবস্থার অবনতি হয়ে মারা যান। ১৯৯৭ সালের ১ জানুয়ারি চা বিক্রির টাকায় কেনা ৫২ শতক জমি দান করে নিজ এলাকায় বিদ্যালয় প্রতিষ্ঠা করেন আব্দুল খালেক। নলুয়া চাঁদপুর উচ্চ বিদ্যালয় নামের ওই স্কুলটি ২০১৯ সালে এমপিওভুক্ত হয়। বর্তমানে বিদ্যালয়টির জায়গার পরিমাণ ৯৩ দশমিক ৫০ শতক। বিয়ের কয়েক বছর পর তার স্ত্রী সড়ক দুর্ঘটনায় মারা যান। আব্দুল খালেকের কোনও সন্তান ছিল না। সাংবাদিকদের প্রশ্নে ও নানান বক্তব্যে আব্দুল খালেক বলতেন, এই এলাকায় স্কুল ছিল না। অন্ধকার ছিল। আলো ছড়ানোর জন্যই স্কুল দিয়েছি।

office@ukantho.com


Photo

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মালিয়াট ইউনিয়ন বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন,...

Photo

ঝিনাইদহে স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: সচেতনতা বাড়াতে ঝিনাইদহের...

Photo

যশোরে সড়ক দুর্ঘটনায় মেয়ে নিহত, মা বাবা গুরুতর আহত

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: যশোরের মনিরামপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায়...

Photo

কালীগঞ্জে সন্ত্রাসী কর্তৃক সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা

হাবিব উসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে আসাদুজ্জামান সনেট...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত