প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জে প্রাথমিক শিক্ষককে বেধড়ক পেটালেন স্বেচ্ছাসেবকদল নেতা
উচ্চকন্ঠ 08-Oct-2025 81
বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে সুব্রত রায় চৌধুরী নামের এক প্রাথমিক শিক্ষককে লাঠি দিয়ে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক এরশাদ আলী সুনার বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত শিক্ষক সুব্রত প্রাথমিক চিকিৎসাধীন অবস্থায় আছে।
জানাগেছে , কালীগঞ্জ উপজেলার শ্রীরামপুর প্রাথমিক বিদ্যালয় মাঠ ব্যবহার করে পাওয়ার ট্রিলার দিয়ে একাধিক ইটের গাড়ি নিয়ে যাচ্ছিলেন স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক এরশাদ আলী সুনা। বুধবার সকালে বিদ্যালয় চলাকালীন সময়ে গাড়িগুলো অন্যপথ ব্যবহারের অনুরোধ জানান প্রধান শিক্ষিকা উম্মে হানি। এতে ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষিকার উপর চড়াও হন স্বেচ্ছাসেবকদল নেতা এরশাদ আলী সুনা। সে সময় সহকারি শিক্ষক সুব্রত রায় চৌধুরী প্রধান শিক্ষিকার কথায় সমর্থন করলে তাকে বাঁশের লাঠি দিয়ে বেঠড়ক পেটান স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক এরশাদ আলী সুনা। পরে আশপাশের মানুষ এগিয়ে আসলে কৌশলে সুনা সটকে পড়েন।
অভিযুক্ত এরশাদ আলী সুনা জানান, আমার কাজে বাঁধা দেয়ার কারণে সহকারি শিক্ষক সুব্রত রায় চৌধুরীকে একটু ধাক্কা দিয়েছি। তবে তাকে পিটানো হয়নি এটা আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম সন্ধ্যায় জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। তবে এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
office@ukantho.com