বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

কুমিল্লার মুরাদনগরে ২ সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা

উচ্চকন্ঠ   03-Jul-2025   64

Photo

এফএনএস: কুমিল্লার মুরাদনগর উপজেলার আকবপুর ইউনিয়নের করিবারই গ্রামে গণপিটুনিতে দুই নারীসহ তিন জন নিহত হয়েছেন। মাদক ব্যবসায়ী সন্দেহে স্থানীয়দের পিটুনিতে তাদের প্রাণহানি হয়। গতকাল বৃহস্পতিবার সকালে জেলার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- রুবি বেগম (৫৮), তার ছেলে রাসেল (৩৫) ও মেয়ে জোনাকি আক্তার (২৭)। এই ঘটনায় আহত অপর মেয়েকে আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত তিন থেকে চার দিন আগে একটি মোবাইল চুরির ঘটনা নিয়ে রুবি আক্তারের পরিবারের সঙ্গে স্থানীয়দের ঝগড়া হয়। সে সময় রুবি ও তার ছেলে বেশ কয়েকজনকে মারধর করেন। এ ঘটনার সূত্র ধরেই করইবাড়ি গ্রামবাসী একত্রিত হয়ে রুবির বাড়িতে হামলা করে। ওই পরিবারের চার জনকে বেদম মারধর করে। এ সময় ঘটনাস্থলেই রুবি, তার মেয়ে জোনাকি ও ছেলে রাসেল নিহত হয়। রুবির অপর মেয়ে রুমাকে পুলিশ গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এলাকাবাসীর দাবি, মাদক ব্যবসা ও প্রতারণা করে এলাকায় আধিপত্য বিস্তার করা রুবি ও তার পরিবারের প্রতি গ্রামবাসী ক্ষুব্ধ ছিল। তার (রুবি) বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ছাড়াও সরকারি খাল দখল করে তার বিরুদ্ধে বাড়ি নির্মাণের অভিযোগ রয়েছে। কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন বলেন, নিহতদের বিরুদ্ধে মাদক ও নানান অপরাধের একাধিক মামলা রয়েছে। তবে যারাই আইন নিজের হাতে তুলে নিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আহত একজনকে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম আছে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জের সকল জুয়েলারি দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বৃহস্পতিবার...

Photo

ফ্যাসিস্ট আখ্যা দিয়ে নড়াইলে এনসিপির সদস্য ইউপি চেয়ারম্যানকে মারধর

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

Photo

২৯৭ আসনের ফল ঘোষণা, ২১০ আসনে জয়ী বিএনপি

এফএনএস: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফল...

Photo

ঝিনাইদহের কালীগঞ্জে সমন্বয় সভা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: নারী, যুব, কৃষক জনগোষ্ঠির চাহিদা, সুযোগ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত