মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে হিরো উমেন স্কলারশীপ বিতরণ

উচ্চকন্ঠ   12-Aug-2025   54

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে গরীব ও মেধাবী নারী শিক্ষার্থীদের হিরো উমেন স্কলারশীপ ২০২৫ বিতরণ করা হয়েছে। সোমবার (১১ আগষ্ট) সকাল ১০টায় বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন ও কালীগঞ্জ ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের আয়োজনে কালীগঞ্জের ঐতিহ্যবাহি সলিমুননেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় হলরুমে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদৌরা আক্তার, শহীদ নুর আলী কলেজের সহকারী অধ্যাপক মাসুদ সাজ্জাদ, বি.এইচ.এবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কনিকা রানী, কোলা বাজার ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাবজাল হোসেন, সলিমুননেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা আলহাজ¦ রোকেয়া খাতুন, বি.এন.এস.একে.এস.এর সভা নেত্রী মনোয়ারা খাতুন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন শাহজাহান আলী বিপাশ ও মাকসুদ রানা।
জাপানী নারী হিরোকো কোবাইসির সহযোগিতায় বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের বাস্তবায়নে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ১৪জন এবংবিভিন্ন কলেজ ও বিশ^বিদ্যালয় পর্যায়ের ২৩জন গরীব ও মেধাবী নারী শিক্ষার্থীকে এই স্কলারশীপ প্রদানকরা হয়। প্রতি তিন মাস পর পর এই বৃত্তির টাকা হস্তান্তর করা হয়।

office@ukantho.com


Photo

চট্টগ্রামে পৃথক স্থান থেকে দুই গৃহবধূর লাশ উদ্ধার

এফএনএস: চট্টগ্রামের হাটহাজারী ও রাউজানে দুই গৃহবধূর লাশ উদ্ধার করেছে...

Photo

ঝিনাইদহে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যা ও সুরের দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলার সকল স্কুল, কলেজসহ ব্যক্তি পর্যায়ে...

Photo

দুই কার্যদিবসের মধ্যে গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশন আইন সংসদে উত্থাপন: আইনমন্ত্রী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশন সংক্রান্ত...

Photo

বাগেরহাটে গাছ থেকে মৎস্য ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

এফএনএস: বাগেরহাটের ফকিরহাটে মুজিবুর রহমান শেখ (৪৫) নামে এক মৎস্য ব্যবসায়ীর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত