অন্যান্য
যশোরে গণধর্ষণের শিকার কিশোরী জন্ম দিলো কন্যা সন্তান
উচ্চকন্ঠ 08-Sep-2025 44
আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: যশোরের বাঘারপাড়ায় গণধর্ষণের শিকার এক কিশোরী একটা ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। ৭ সেপ্টেম্বর রবিবার দুপুর সাড়ে ১২টায় যশোর জেনারেল হাসপাতালের অস্ত্রোপচার কক্ষে নবজাতক শিশুটি পৃথিবীর আলো দেখেছে। নবম শ্রেণিতে অধ্যয়নরত এই কিশোরী মা হলেও, শিশুটির পিতৃপরিচয় এখনো অজানা।
হাসপাতাল ও পুলিশ সূত্র জানিয়েছে, ঘটনাটি ঘটেছিল বাঘারপাড়া উপজেলার বাগডাঙ্গা গ্রামে। এই নৃশংস ঘটনার সাথে জড়িত ছিলেন কিশোরীর আত্মীয় শুভঙ্কর, সুজাল সরকার এবং সুজয়। এই ঘটনায় থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে।
সন্তান প্রসবের পর কিশোরী এবং নবজাতক শিশুটি বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
office@ukantho.com