সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ভিজিএফ কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, দুই মামলায বিএনপির ১৫ নেতাকর্মী আটক

উচ্চকন্ঠ   14-Mar-2026   52

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকূপায় ভিজিএফ কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষের ঘটনায় ১৫ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৩ মার্চ) সকালে উপজেলার চর গোলকনগর গ্রাম সহ বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকদের সবাই শৈলকূপা উপজেলার মির্জাপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মী বলে জানা গেছে।
শৈলকূপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ন বাবর ফিরোজ এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, সংঘর্ষের পরে শুক্রবার মির্জাপুর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি সায়েম আলী ও যুবদল নেতা শামীম লস্কর বাদি হয়ে শৈলকূপা থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগপত্রে উভয়পক্ষই একে অপরের গ্রেফতার ও শাস্তির দাবি করেন।
অভিযোগের পর পুলিশ উভয়পক্ষের অন্তত ১৫ জনকে আটক করেছে। আটকদের মধ্যে রয়েছেন, মির্জাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির মুক্তি, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সায়েম আলী, যুবদল নেতা শামীম লস্কর, মহিদুল ইসলাম, পান্না মিয়া সহ ১৫ জন নেতাকর্মী।
এ বিষয়ে শৈলকূপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন বাবর ফিরোজ বলেন, যারাই দলীয় শৃঙ্খলা ভঙ্গ করবে, তাদের বিরুদ্ধে দলীয় ভাবে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। এ ছাড়া আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটে, এমন কাজে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনকে নির্দেশনা ও পরামর্শ দেয়া হয়েছে। আমরা বলেছি, অপরাধী যেই হোক, আইনের আওতায় তাকে আনতে হবে।
‎এ বিষয়ে শৈলকূপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, চর গোলকনগর গ্রামে সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের লোকজন থানায় অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে ১৫ জনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলার অবণতি যে বা যারাই ঘটাবে, তাদের বিরুদ্ধেই ‘জিরো টলারেন্স’ নীতি প্রয়োগ করা হবে।
প্রসঙ্গত, এর আগে গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চর গোলকনগর গ্রামে স্থানীয় বিএনপির দুই গ্রæপে সংঘর্ষ বাধে। ঈদ সামনে রেখে ভিজিএফ কার্ড বিতরণে প্রভাব বিস্তার ও কার্ডের ভাগবাটোয়ারা নিয়ে মির্জাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সায়েম আলী ও যুবদল নেতা শামীম লস্করের মাঝে বাকবিতন্ডা হয়। এরই জেরে দুই নেতার সমর্থকরা বৃহস্পতিবার রাতে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৪৭ জন আহত হন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে নামেই বীরশ্রেষ্ঠ হামিদুর চত্বর, অপসারন শুরু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ শহরের প্রবেশদ্বার কেন্দ্রীয়...

Photo

ঝিনাইদহে মগের মুল্লুক হোটেলসহ তিন প্রতিষ্ঠানে ২১ হাজার টাকা জরিমানা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর ও শৈলকুপা উপজেলার বিভিন্ন...

Photo

কালীগঞ্জে মাছ ধরা জালের দোকানে ক্রেতাদের উপছে পড়া ভিড়

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক :চলছে বর্ষার মৌসুম, চারিদিকে থৈথৈ পানি।...

Photo

কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, ওসি প্রত্যাহার

এফএনএস: কুষ্টিয়ায় ট্রলিচাপায় স্কুলছাত্রের মৃত্যুতে লাইভ চলাকালে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত