সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার: আসিফ মাহমুদ

উচ্চকন্ঠ   12-May-2025   68

Photo

এফএনএস: আওয়ামী লীগের পক্ষে ফেসবুক বা ইউটিউবে কথা বললেই গ্রেপ্তার করা হবে-এমন তথ্য জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ফটোকার্ড শেয়ার করে ওই পোস্ট দেন তিনি। পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে রেহাই নেই! গোপন বৈঠক, উসকানিমূলক মিছিল বা পোস্ট করলেও আইনগত ব্যবস্থা নেওয়া যাবে। শেয়ার করা ফটোকার্ডে উল্লেখ করা হয়েছে, ফেসবুক-ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার। সেখানে আরও বলা হয়, আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে বৈঠক, সমাবেশ বা মিছিল করলেও সংশ্লিষ্ট এলাকার থানা পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারবে। এছাড়া, ফেসবুক বা ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কেউ মন্তব্য বা পোস্ট করলেও তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে ফটোকার্ডে উল্লেখ করা হয়। এমনকি, বিদেশ থেকে আওয়ামী লীগের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট বা মন্তব্য করলেও মামলা করার নির্দেশনার কথা জানানো হয়েছে।

office@ukantho.com


Photo

বিএনপির উদার দৃষ্টিভঙ্গি স্থিতিশীল বাংলাদেশ অর্জনে সহায়ক: মঈন খান

এফএনএস: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান...

Photo

বরগুনায় স্ত্রীর গলাকাটা ও স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার

এফএনএস: বরগুনায় নিজগৃহে স্বপন মোল্লা (৩০) ও আকলিমা (২৬) নামের দম্পতির...

Photo

ব্যাংককে মোদির সঙ্গে বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলেন ড. ইউনূস

এফএনএস: ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা...

Photo

নিজ উদ্যোগে ভাঙা কালভার্ট ও রাস্তা সংস্কার করে প্রশংসায় ভাসছেন সমাজসেবক মাজেদুর ইসলাম মাজু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত