প্রিয় ঝিনাইদহ
দুর্নীতি বন্ধ করতে হলে রাজনৈতিক নেতৃত্ব ও নেতৃবৃন্দের আগে দুর্নীতিমুক্ত হতে হবে - আইনমন্ত্রী
উচ্চকন্ঠ 21-Oct-2026 17
বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান বলেছেন, দুর্নীতি বন্ধ করতে হলে তার প্রথম শর্ত হলো যারা আমরা বলছি দুর্নীতি বন্ধ করতে হবে, সেই রাজনৈতিক নেতৃত্ব ও রাজনৈতিক নেতৃবৃন্দের আগে দুর্নীতি মুক্ত হতে হবে। অন্যথায় আমরা ব্যর্থ হব।
সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে শিক্ষক ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন তিনি।
শিক্ষকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, বর্তমান জেনারেশনকে ডিল করাটা আপনাদের জন্য কঠিন, সেই পথকে আরো বন্ধুর করে তুলেছে এইআই। সে কারণে আপনাদেরকে যুগোপযোগী ও পরিকল্পিত সিদ্ধান্ত নিতে হবে।সট- মোঃ আসাদুজ্জামান, মন্ত্রী, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
office@ukantho.com