শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে বাবা-ছেলেসহ নিহত ৭

উচ্চকন্ঠ   08-Apr-2025   72

Photo

এফএনএস: ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে বাবা-ছেলেসহ সাত জন নিহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় কমপক্ষে ৩৩ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই জন নারী ও তিন জন পুরুষ রয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের জেলা সদরের বাখুন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছে ননগরকান্দা উপজেলার শেয়ারকান্দি গ্রামের বাসিন্দা জোয়ার সর্দার (৬৫), তার ছেলে ইমান (২৮), ফজিরুন নেছা (৬০), শ্রাবন হাসান (৪০), আজিবুর (৪৩), ভারতি সরকার (৪০) ও দীপা খান (৩৪)। জানা গেছে, মুকসুদপুর থেকে ফরিদপুরের উদ্দেশে ছেড়ে আসছিল ফারাবি পরিবহন নামে একটি লোকাল বাস। বাসটি বাখুন্ডা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে খাদে উল্টে যায়। এতে সাত জন মারা যান। এ ছাড়া আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে সাত জনকে মৃত অবস্থায় ও ৩১ জনকে আহত অবস্থায় উদ্ধার করি।

office@ukantho.com


Photo

মিরপুরে গুলিতে যুবক আহত

এফএনএস: রাজধানীর মিরপুর পল্লবীর এলাকায় মো. সানি (২৮) নামে এক যুবক কুপিয়ে...

Photo

সাভারে কমিউনিটি সেন্টারের ৫ টিসহ ৬টি খুনে জড়িত সম্রাট, দাবি পুলিশের

এফএনএস: সাভারে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে দুই পোড়া লাশ উদ্ধারের...

Photo

নিজে কিডনি রোগী, তবু বাবার চিকিৎসার জন্য ভ্যান চালায় কিশোর

এফএনএস: ভোরের আলো ফোটার আগেই ঘুম ভাঙে হৃদয় শেখের। অন্য কিশোরদের মতো...

Photo

যুবকদের হাত ধরেই দেশ পরিবর্তন হয়েছে

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: যুবকদের হাত ধরেই দেশ পরিবর্তন হয়েছে।...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত