বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

সাভারে কমিউনিটি সেন্টারের ৫ টিসহ ৬টি খুনে জড়িত সম্রাট, দাবি পুলিশের

উচ্চকন্ঠ   19-Jan-2026   61

Photo

এফএনএস: সাভারে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে দুই পোড়া লাশ উদ্ধারের ঘটনায় আটক সম্রাটের কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। শুধু কমিউনিটি সেন্টারের ৫ হত্যাই নয়, সাভার মডেল মসজিদের সামনে উদ্ধার হওয়া বৃদ্ধার মৃত্যুর জন্যও সম্রাটই দায়ী বলে জানিয়েছে পুলিশ। সোমবার সকালে সাভার থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম। তিনি বলেন, কয়েকটি সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পর একটি ভিডিওতে দেখা যায়- একটি লাশ কাঁধে নিয়ে ভবঘুরে সম্রাট হেঁটে যাচ্ছে। এরপরই তাকে আটক করে চলে জিজ্ঞাসাবাদ। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সম্রাট স্বীকার করে, কমিউনিটি সেন্টারের ৫টি হত্যাকান্ডেই সে জড়িত। শুধু তাই নয়, সাভার মডেল মসজিদের সামনে এক বৃদ্ধাকেও হত্যা করে সে। তবে কেন এ হত্যাকান্ড চালাতেন সম্রাট তা নিশ্চিত নয় পুলিশ। ব্যাপক জিজ্ঞাসাবাদে বিষয়টি স্পষ্ট হওয়া যাবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা। পুলিশ বলছে, হত্যাকান্ডের শিকার ৬ জনের মধ্যে ১ জনের পরিচয় পাওয়া গেছে, বাকি ৫ জনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তাদের পরিচয় নিশ্চিত করতে কাজ চালিয়ে যাচ্ছে পুলিশ। এদিকে গত রোববার পোড়া দুই লাশ উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে। ওই মামলায় ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয় সম্রাটকে। আর লাশ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

office@ukantho.com


Photo

জামালপুরে স্ত্রীকে হত্যার পর মরদেহে আগুন দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

এফএনএস: জামালপুরে স্ত্রীকে হত্যার পর মরদেহে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে...

Photo

মহেশপুরে সংস্থার কার্যক্রম বন্ধ ও মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে তুর্কি...

Photo

নিজের ১০ দিন বয়সী মেয়েকে হত্যা করলেন মা

এফএনএস: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১০ দিন বয়সী কন্যাশিশুকে পানিতে ফেলে...

Photo

সংস্কার ও বিচারের পর নির্বাচন দেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের

এফএনএস: সংস্কার ও গণহত্যাকারীদের বিচারের পর নির্বাচন দেওয়ার আহ্বান...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত