সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

জামালপুরে স্ত্রীকে হত্যার পর মরদেহে আগুন দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

উচ্চকন্ঠ   06-Mar-2026   80

Photo

এফএনএস: জামালপুরে স্ত্রীকে হত্যার পর মরদেহে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে শহরের দড়িপাড়া মণ্ডলপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে নিহত তাহমিনা আক্তার তানিয়ার (৩৬) লাশ উদ্ধার করে। এ সময় অভিযুক্ত স্বামী সুপ্রিম কোর্টের আইনজীবী হোসাইন মো. তাইফুরকে (৪০) আটক করা হয়। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ১৭ বছর আগে মুকুন্দবাড়ী এলাকার আবু তাহেরের মেয়ে তাহমিনা আক্তার তানিয়ার সঙ্গে দড়িপাড়া এলাকার সুপ্রিম কোর্টের আইনজীবী হোসাইন মো. তাইফুরের বিয়ে হয়। বিয়ের পর তাদের ঘরে ছেলে তাসফিক ও মেয়ে তাহার জন্ম হয়। ওই আইনজীবী দীর্ঘদিন ধরে মাদক সেবন করায় সংসারে প্রতিনিয়ত অশান্তি লেগেই থাকতো। নিহতের মামা মনোয়ার ইসলাম কর্নেল জানান, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি আসেন তানিয়া। হঠাৎ রাত দেড়টার দিকে তানিয়ার ভাই তুহিন আমাকে জানায় তার বোনকে হত্যা করা হয়েছে। স্থানীয় বাসিন্দা শাকিল লস্কর জানান, হঠাৎ রাত দেড়টার দিকে দেখি ওই বাসা থেকে ধোঁয়া বের হচ্ছে। দ্রুত গিয়ে বাইরের কাচের জানালা ভেঙে তানিয়ার দেহ পোড়া অবস্থায় খাটের ওপর দেখতে পাই। পরে সংবাদ পেয়ে পুলিশ এসে আসামিকে গ্রেপ্তার ও লাশ উদ্ধার করে। জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন বলেন, খবর পেয়েই আমরা ফায়ার সার্ভিসকে সঙ্গে নিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনি এবং বাসার ভেতরে প্রবেশ করে লাশ উদ্ধার করি। তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত তাইফুরকে গ্রেপ্তার করি। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহের প্রবীণ সাংবাদিক বিমল সাহার ভাতৃবিয়োগ

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: দৈনিক ইত্তেফাকের ভ্রাম্যমান...

Photo

ঝিনাইদহের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাম জাতীয়তাবাদী আদালত রাখা উচিত: তারেক রেজা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট...

Photo

কালীগঞ্জে বিএনপি নেতার পিতার ইন্তেকাল। নেতৃবৃন্দের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ভোলপাড়া গ্রামের বিএনপি...

Photo

প্রশাসনের ঢিলেঢালার কারণে দুষ্কৃতকারীরা আসকারা পাচ্ছে: রিজভী

এফএনএস: বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন,...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত