শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে মহিলা দলের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   08-Dec-2025   85

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহে নির্বাচনী উঠান বৈঠক করেছে মহিলাদল। সোমবার সকালে সদর উপজেলার পৈলানপুর গ্রামে হরিশংকরপুর ইউনিয়ন মহিলাদলের উদ্যোগে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সহ-সভাপতি অ্যাডভোকেট মুন্সী কামাল আজাদ পান্নু, ইঞ্জিনিয়ার আসাদুর রহমান চৌধুরী, জেলা মহিলা দলের সভাপতি অধ্যক্ষ কামরুন নাহার লিজি, জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক সাকিব আহম্মেদ বাপ্পি, ইউনিয়ন মহিলাদলের আহবায়ক লিসা খানসহ অন্যরা বক্তব্য রাখেন।
উঠান বৈঠকে বক্তারা বলেন, আসন্ন জাতীয় নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনার নির্বাচন। এ জন্য তারা তৃণমূলের নেতাকর্মীদের আরও সংগঠিত হতে হবে। তাই আগামী নির্বাচনে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে হামিদুল ইসলাম হামিদের নেতৃত্বে স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতার ঘোষক সেক্টর কমান্ডার, সাবেক রাষ্ট্রপতি...

Photo

জুলাই সনদের খসড়া শুধু হতাশাজনক নয়, বিপজ্জনকও: ডা. তাহের

এফএনএস: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ...

Photo

মাগুরার চাঞ্চল্যকর আছিয়া ধর্ষণ মামলায় আদালতে চার্জশিট

এফএনএস: ঘটনার এক মাস পর মাগুরার চাঞ্চল্যকর আছিয়া ধর্ষণ মামলার চার্জশিট...

Photo

সংযোগ ভলেন্টিয়ার্সের উদ্যোগে ঝিনাইদহে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত