মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

মাগুরার চাঞ্চল্যকর আছিয়া ধর্ষণ মামলায় আদালতে চার্জশিট

উচ্চকন্ঠ   14-Apr-2025   53

Photo

এফএনএস: ঘটনার এক মাস পর মাগুরার চাঞ্চল্যকর আছিয়া ধর্ষণ মামলার চার্জশিট দাখিল করা হয়। রোববার আদালতে আসামি হিটু শেখসহ চার জনকে অভিযুক্ত করে এই চার্জশিট দাখিল করা হয়। মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী জানান, চাঞ্চল্যকর এ মামলায় অভিযুক্ত চার আসামির বিরুদ্ধে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মতিনের আদালতে রোববার বিকাল সাড়ে ৪টায় চার্জশিট দাখিল করা হয়। চার্জশিটে নিহত আছিয়ার ভগ্নিপতি সজীব শেখ ও তার ভাই রাতুল শেখ হত্যার হুমকি ও ভয়ভীতি এবং হিটু শেখের স্ত্রী জায়েদা খাতুনের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ আনা হয়। উল্লেখ্য, ৮ বছরের শিশু আছিয়া গত ৫ মার্চ মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়িতে ধর্ষণের শিকার হয়ে গুরুতর অসুস্থ হয়। এ ঘটনায় শিশু আছিয়ার মা আয়েশা খাতুন বাদী হয়ে চার জনকে আসামি করে মাগুরা সদর থানায় ধর্ষণ মামলা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৩ মার্চ তার মৃত্যু হয়। তখন ধর্ষণের প্রতিবাদে ও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাগুরাসহ সারা দেশে ব্যাপক আন্দোলন হয়।

office@ukantho.com


Photo

যারা জুলাইয়ের বিপক্ষে ছিল, তারা হামলা করার প্রস্তুতি নিচ্ছে: প্রেস সচিব

এফএনএস: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গত নয় মাসে আমি...

Photo

কালীগঞ্জ আয়েশা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ আয়েশা খাতুন মাধ্যমিক...

Photo

কালীগঞ্জে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও রেজওয়ানা নাহিদ

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে শীতপ্রবাহে বিপর্যস্ত...

Photo

ধূমপান ও তামাকজাত দ্রব্যের ক্ষতিকর দিক নিয়ে ঝিনাইদহে জেলা পর্যায়ে তামাক বিরোধী প্রশিক্ষণ

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত