সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহ জেলা শহরে মেডিকেল কলেজ স্থাপনের দাবীতে মানববন্ধন

উচ্চকন্ঠ   19-Jun-2026   28

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলা শহরে মেডিকেল কলেজ স্থাপনের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শুক্রবার সকালে শহরের পায়রা চত্বরে ‘আমরা ঝিনাইদহবাসী’র ব্যানারে এ কর্মসূচী পালিত হয়।
এতে ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে ঝিনাইদহ ২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর, জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল আলিম, সেক্রেটারী আব্দুল আওয়ালসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা বলেন, ঝিনাইদহ জেলা শহরে মেডিকেল কলেজ স্থাপনের জন্য জেলাবাসী দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। সম্প্রতি মেডিকেল কলেজ স্থাপনের জন্য প্রাথমিকভাবে জেলা শহর থেকে ১৫ কিলোমিটার দুরে শৈলকুপা উপজেলায় স্থান নির্বাচন করা হয়েছে। সেখানে করা হলে শুধুমাত্র একটি উপজেলার মানুষ স্বাস্থ্য সেবা পাবে। তাই জেলার কেন্দ্রস্থল শহরের পাশে মেডিকেল কলেজ স্থাপনের দাবী জানান বক্তারা।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সুস্থ শ্রমিক কর্মঠ হাত আসবে এবার নব...

Photo

ঝিনাইদহে দুর্নীতিবিরোধী গণশুনানি ও অভিভাবক সমাবেশ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দুর্নীতির বিরুদ্ধে একসাথে এই শ্লোগানকে...

Photo

ঝিনাইদহে আবারো সড়ক দূর্ঘটনায় শিশু নিহত, আপন ছোট ভাই হাসপাতালে

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে আইসক্রিম কিনে ছোট ভাইকে...

Photo

কালীগঞ্জে সাংবাদিককে মারধর ও খুন করার হুমকি, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ কোটচাঁদপুর রোডের এস আর ফিলিং...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত