বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে এক হাজার অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

উচ্চকন্ঠ   17-Mar-2026   79

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার এক হাজার অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭মার্চ) সকালে উপজেলার রঘুনাথপুর গ্রামে শের আলী ফাউন্ডেশনের উদ্যোগে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোল্ডেন এগ্রোভেটের ব্যবস্থাপনা পরিচালক জাহিদ হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন মান্দিয়া আইডিয়াল কলেজের অধ্যক্ষ রবজেল হোসেন, মান্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় এলাকার এক হাজার অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
উপহারপ্রাপ্ত ফুলবানু বলেন, “ঈদের আগে এমন সহায়তা পেয়ে আমরা খুবই আনন্দিত। এতে আমাদের ঈদের খুশি অনেকটাই বেড়ে গেছে।”
একইভাবে ফয়সাল হোসেন নামের এক বৃদ্ধ বলেন, “আমাদের মতো অসহায় মানুষের পাশে দাঁড়ানো সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।”
গোল্ডেন এগ্রোভেটের ব্যবস্থাপনা পরিচালক জাহিদ হাসান জানান, সমাজের সকল স্তরের মানুষের মাঝে ঈদের আনন্দ সমানভাবে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।
আয়োজকরা জানান, অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই তাদের মূল লক্ষ্য এবং আগামীতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়া হবে।

office@ukantho.com


Photo

ফ্যাসিবাদের বিভিন্ন শাখা-প্রশাখা আবার সক্রিয় হচ্ছে: উপদেষ্টা মাহফুজ আলম

এফএনএস: ফ্যাসিবাদের বিভিন্ন শাখা-প্রশাখা আবার সক্রিয় হচ্ছে বলে মন্তব্য...

Photo

নোংরা পরিবেশে সেমাই-নুডলস উৎপাদন, ৩ কারখানাকে জরিমানা

এফএনএস: রাজধানীর কামরাঙ্গীরচর ও কেরানীগঞ্জ এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে...

Photo

বাগমারায় মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত

এস এম মিলন, রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ...

Photo

ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুলাইয়ের মায়েরা শীর্ষক আলোচনা সভা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত