সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঈদ উল ফিতর কে সামনে রেখে জমে উঠেছে কেনাকাটা, ক্রেতাদের উপছে পড়া ভিড়

উচ্চকন্ঠ   14-Mar-2026   44

Photo

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: ঈদ উল ফিতর কে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে জমে উঠেছে ঈদের কেনাকাটা। সকাল থেকে রাত পর্যন্ত শহরের বিভিন্ন মার্কেট ও বিপণিবিতানে ক্রেতাদের ঢল দেখা যাচ্ছে। আলোকসজ্জা ও রঙিন সাজে সেজেছে শহরের মার্কেটগুলো। শহরজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
শহরের মসজিদ মার্কেট, পৌর এলাকার বিপণিবিতানগুলোতে চলছে জমজমাট বেচাকেনা। সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের ভিড় লেগেই থাকছে।
মার্কেট ঘুরে দেখা গেছে, এবারের ঈদে নারীদের পোশাকের মধ্যে সারারা, গারারা, থ্রিপিস, শাড়ি ও বাচ্চাদের পোশাকের চাহিদা বেশি।
পুরুষদের পোশাকের দোকানগুলোতেও রয়েছে ভালো ভিড়। শার্ট, প্যান্ট, টি শার্ট, পাঞ্জাবি ও জুতার চাহিদা বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা।
ইব্রাহিম নামের এক ক্রেতা বলেন, পাঞ্জাবি দেখতে এসেছি। তবে গত বছরের তুলনায় দাম বেড়েছে। অনেক দোকানেই প্রতিটি পাঞ্জাবিতে বাড়তি দাম রাখা হচ্ছে।
অন্যদিকে ঈদ সামনে রেখে ব্যস্ততা বেড়েছে দর্জিদেরও। শহরের বিভিন্ন টেইলার্সে সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করতে দেখা যাচ্ছে তাদের। সময়মতো পোশাক সরবরাহ করতে অনেক দর্জিই নিরলসভাবে কাজ করছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
রত্না নামে এক ক্রেতা বলেন, সারারা কিনতে এসেছি। একটি পছন্দ হয়েছে, তবে দাম কিছুটা বেশি মনে হচ্ছে।
নাজমা নামে আরেক ক্রেতা বলেন, মার্কেটে ভিড় অনেক বেশি। গত বছরের তুলনায় প্রায় সব পণ্যের দামই বেড়েছে।
রাব্বি নামে ব্যবসায়ী বলেন, ‘পাইকারি বাজারে পণ্যের দাম বেড়েছে। সে কারণে খুচরা বাজারেও দাম কিছুটা বেশি। তবে ক্রেতাদের উপস্থিতি ভালো। আশা করছি ঈদের আগে বিক্রি আরও বাড়বে।’

office@ukantho.com


Photo

ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘরের ওপর, ঘুমন্ত নারীর মৃত্যু

এফএনএস: টাঙ্গাইলের ভ‚ঞাপুরে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে...

Photo

ঝিনাইদহ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে জেলা শহরে রেলপথ চাই বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ জেলা শহরে রেলপথ চাই...

Photo

যথাসময়ে নির্বাচন না হলে গণ-অভ্যুত্থানের কোন নেতাকর্মীই ভালো থাকতে পারব না: ঝিনাইদহে রাশেদ খাঁন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: যথাসময়ে নির্বাচন না হলে জুলাই গণ-অভ্যুত্থানে...

Photo

শৈলকুপায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী স্কুলছাত্র নিহত

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত