বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহের কুমড়াবাড়িয়ায় ১,০২৫টি ফলজ ও বনজ বৃক্ষ রোপণের উদ্বোধন

উচ্চকন্ঠ   13-Aug-2026   27

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার ৫ নম্বর কুমড়াবাড়িয়া ইউনিয়নে জলবায়ু উন্নয়ন, নারীদের রিজিলিয়েন্স বৃদ্ধি, পুষ্টি ও আর্থ-সামাজিক উন্নয়নে লোকালি-লেড ক্লাইমেট অ্যাকশন প্লান (লোক্যাপ) বাস্তবায়নের লক্ষ্যে ১ হাজার ২৫টি ফলজ ও বনজ বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার কুমড়াবাড়িয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ (সিডিপি), ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড ও প্রসিড প্রকল্পের সহযোগিতায় নারী জলবায়ু ক্লাব ও কমিউনিটি মনিটরিং কমিটির আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। ইউনিয়নের ৯টি ওয়ার্ডে এসব বৃক্ষ রোপণ করা হবে।
অনুষ্ঠানে কুমড়াবাড়িয়া কমিউনিটি মনিটরিং কমিটির সভাপতি মো. হায়দার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নম্বর কুমড়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল করিম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধোপাবিলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, ম্যাপ পার্টনার ও শেল্টার সমাজকল্যাণ সংস্থার পরিচালক শাহিন আলম, ঝিনাইদহ আদিবাসী ফোরামের সভাপতি নীল কান্ত বিশ্বাস, নারী জলবায়ু ক্লাবের সভাপতি ছলিমা খাতুন, অ্যাডভোকেট নাছির উদ্দিন বিশ্বাস, নজরুল ইসলাম, কুমড়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, প্যানেল চেয়ারম্যান হারুণ-অর-রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিডিপি, ঝিনাইদহের এরিয়া কো-অর্ডিনেটর মো. হাবিবুর রহমান।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে ফলজ বৃক্ষ রোপণের মাধ্যমে স্থানীয় মানুষের পুষ্টি চাহিদা পূরণ এবং বনজ বৃক্ষের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব। স্থানীয় জনগণ, বিশেষ করে নারীদের সম্পৃক্ত করে এ ধরনের উদ্যোগ জলবায়ু সহনশীলতা ও আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, আদিবাসী প্রতিনিধি, সমাজসেবক, উদ্যোক্তা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির আওতায় কুমড়াবাড়িয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে পর্যায়ক্রমে ১ হাজার ২৫টি ফলজ ও বনজ বৃক্ষ রোপণ করা হবে। আয়োজকরা এসব বৃক্ষের পরিচর্যা ও সংরক্ষণে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

office@ukantho.com


Photo

গাজায় স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন ডলার প্রয়োজন : ডব্লিও¬এইচও

এফএনএস বিদেশ : বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, আগামী পাঁচ থেকে সাত বছরে...

Photo

কালীগঞ্জে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরি

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: কালিগঞ্জ শহরের নলডাঙ্গা ভ্যান স্ট্যান্ডে...

Photo

বেনাপোলে এয়ারপিস্তলসহ দুই ভারতীয় ট্রাকচালক আটক

একরামুর রহমান হিরণ, বেনাপোল, প্রতিবেদক: বেনাপোল স্থলবন্দর টার্মিনালের...

Photo

নববর্ষ উপলক্ষে তারেক রহমানের বাণী: নিঃস্বার্থ সমাধান চাইলে রক্ত ঝরবে না

এফএনএস: বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত